তৃতীয় লিঙ্গের মানুষের (হিজরা) জীবনমান উন্নয়নে বাজেট বরাদ্দ বাড়ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের অধীনে তাদের বিশেষ ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ করা।’
বাজেটে বয়স্কদের ভাতার হার ১শ’ টাকা বৃদ্ধি করে ৫শ’ টাকা এবং অস্বচ্ছল প্রতিবন্ধীদের ভাতার হার ১শ’ টাকা বাড়িয়ে ৬শ’ টাকা করারও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
এছাড়াও অস্বচ্ছল প্রতিবন্ধীদের ভাতার হার ১শ’ টাকা বাড়িয়ে ৬শ’ টাকায় এবং ভাতাভোগীর সংখ্যা ২৫ শতাংশ বাড়িয়ে ৭ লাখ ৫০ হাজারে উন্নীত করার কথা বলেন তিনি।








