চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হিং টিং ছট’র লোকেশনে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ন ২২, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

টানা এক মাসের সফরে থাইল্যান্ডে রয়েছে চ্যানেল আইয়ের তুমুল জনপ্রিয় কমেডি ধারাবাহিক ‘হিং টিং ছট’-এর কলাকুশলীরা। পুরোদমে চলছে নাটকটির সিজন-২ এর শুটিং। আর শুটিং চলাকালীন সময়ে সবার খোঁজ খবর নিতে শুটিং লোকেশনে সম্প্রতি হাজির হয়েছিলেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া মুনা তাবাসসুম। বেশ খানিক সময় তিনি নাটকটির নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীদের সঙ্গে সময় কাটান।

ইমপ্রেস টেলিফিল্মের জনপ্রিয় মেগা ধারাবাহিক‘হিং টিং ছট’-নাটকের শুটিংয়ের জন্য বর্তমানে থাইল্যান্ডে রয়েছে গোটা টিম। আর এই বিশাল টিমের থাইল্যান্ড সফরের খবর পেয়ে তাদের সঙ্গে কুশল বিণিময় করতে লোকেশনে হাজির হন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া মুনা তাবাসসুম, এসময় তার সঙ্গে ছিলেন কাউন্সিলর কামরুল হাসান।

শুধু কুশল বিণিময়ই নয়, ‘হিং টিং ছট’-এর শুটিং সম্পর্কে এবং থাইল্যান্ড সফর নিয়ে সবার কথাও শুনেন রাষ্ট্রদূত। এসময় শুটিং চালিয়ে যেতে কোনো সমস্যায় পড়তে হচ্ছে কিনা সে বিষয়েও খোঁজ খবর নেন তিনি। এমনকি নাটকটির কলাকুশলীদের সঙ্গে এসময় গ্রুপ ছবি তুলতেও দেখা যায় তাকে।

‘হিং টিং ছট’-এর লোকেশনে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া মুনা তাবাসসুম আসায় চ্যানেল আই অনলাইনকে প্রযোজক ও অভিনেতা সাজু মুনতাসির বলেন, ‘হিং টিং ছট’-এর লোকেশন দেখতে আসায় রাষ্ট্রদূতের প্রতি আমরা কৃতজ্ঞ। থাইল্যান্ডে আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা তিনি খোঁজ নিলেন, আমাদের কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা এসব বিষয় জানতে চাইলেন। এভাবে একজন রাষ্ট্রদূতের শুটিং লোকেশনে এসে খোঁজ খবর নেয়ায় আমরা ‘হিং টিং ছট’ পরিবার সম্মানিত বোধ করছি।

রাজীবুল ইসলাম রাজীবের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের এই ধারাবাহিকটি ইতিমধ্যে শুধু ‘চ্যানেল আই’-এ নয়, বরং ইউটিউবেও ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছে। নাটকটি নিয়ে সাধারণ দর্শকের যে উচ্ছ্বাস, তা নিকট অতীতের যেকোনো ধারাবাহিক নাটক নিয়ে ছাড়িয়ে গেছে। আর দর্শকের এই উচ্ছ্বাস, আগ্রহকে সম্মান করেই এবার ‘হিং টিং ছট’-এর দ্বিতীয় পর্ব আসছে আরো বড় পরিসরে। আরো চমক নিয়ে।

থাইল্যান্ডে আর কতোদিন শুটিং চলবে জানতে চাইলে সাজু মুনতাসির বললেন, টানা শুটিং করেছি। শুটিং প্রায় এখন শেষের দিকে। সপ্তাহ খানেক শুটিংয়ের পর ঢাকায় ফিরবো। তারপর ঢাকায় এসে খুব অল্প শুট আমাদের বাকি থাকবে, যা এসেই করে ফেলতে পারবো।

Reneta

‘হিং টিং ছট’-এর গল্পে এবারও দেখা যাবে এলিয়েন ও মানুষের সম্পর্ক। একজন এলিয়েন এবং কিছু সুখী মানুষের নানা মজার ঘটনায় থাকবে পুরো নাটকটিতে। প্রত্যেকটি চরিত্রই প্রথম সিজন থেকে আরো ভিন্ন এবং মজার হিসেবে উপস্থাপিত হবে বলেই জানা গেছে।

‘হিং টিং ছট’ বাংলাদেশের সবচেয়ে তারকাবহল কোনো মেগা ধারাবাহিক, যেখানে দেখা যাবে তারিক আনাম, আবুল আজাদ কালাম, তানিয়া আহমেদ, সাজু খাদেম, মিশু সাব্বির, শবনম ফারিয়া, সাফা কবির, টয়া, সালমান মুক্তাদির, জোবান, সেহতাজ, আরফান আহমেদসহ আরো বেশকিছু তারকা অভিনেতা অভিনেত্রীকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডহিং টিং ছট
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠে কেন বললেন, ‘বিশেষ রাত’

এপ্রিল ১৬, ২০২৬

‘আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের তদন্ত করছে সরকার’

এপ্রিল ১৬, ২০২৬

রগ্ন ব্যাংক সারাতে তহবিল দেবে আইএফসি, শেয়ার বাজারে আগ্রহী জেপি মরগ্যান

এপ্রিল ১৬, ২০২৬

সুনামগঞ্জে হাজারো কৃষকের চেষ্টায় রক্ষা পেলো ৯ হাজার হেক্টর জমির ধান

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT