চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিম শীতেও ভিজতে হল নিরব-আইরিনকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

শীতের মৌসুমে শীত পড়বে এটাই স্বাভাবিক। কিন্তু সেই শীত যদি উপভোগ্যের না হয়ে হাড়কাঁপায় তাহলেই মুশকিল। চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা আইরিনের ক্ষেত্রেও তাই হয়েছে। ভরা শীত মৌসুমে এই তারকা বৃষ্টিতে ভিজেছেন, তাও আবার দেশের সবচেয়ে শীতল এলাকা শ্রীমঙ্গলে!

আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার শ্রীমঙ্গলে ছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যেটা চলতি বছরে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা। মানে কনকনে ঠাণ্ডা। শুক্রবার নিরব চ্যানেল আই অনলাইন বলেন, শ্রীমঙ্গলের নোভেম ইকো রিসোর্টে আমরা শুটিং করেছি। সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত বৃষ্টিতে ভিজেছি।

দেশের মধ্যে এত শীতে শুটিংয়ের অভিজ্ঞতা এটাই প্রথম এই নায়কের। জানালেন, শর্ট দিয়েছি আর গরম কাপড়ে লুকিয়ে নিজেকে রক্ষা করেছি। তিনি বলেন, কৃত্রিম প্রক্রিয়ায় কাপড় এতটাই গরম করা হয়েছে যে, ভেজা না থাকলে যে কেউ শরীরে পরলে তার শরীর পুড়ে যাবে।

শীতের রাতে বৃষ্টি ভেজায় নতুন অভিজ্ঞতা হলো আইরিনের। বললেন, শীতের রাতে অনেক কষ্ট পেয়েছি। নির্মাতা যেমনটা চেয়েছেন তেমনটাই করেছি। পর্দায় যেন ন্যাচারালি লাগে সেজন্য কষ্ট করেছি। সবশেষে গানের শুটিংটি ভালো হয়েছে বলেই পরিশ্রম সার্থক হয়েছে।

‘রৌদ্রছায়া’ নামের একটি ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন নিরব-আইরিন। ওই ছবির শুটিংয়ের জন্যই এই দুই তারকার এমন কসরত করতে হয়েছে। ছবিটি পরিচালনা করছেন বুলবুল জিলানী। নির্মাতা জানান, ১০ জানুয়ারি পর্যন্ত শুটিং হবে। নিরব-আইরিন ছাড়াও অভিনয় করছেন আবুল কালাম আজাদ, সুষমা সরকার।

নির্মাতার ইচ্ছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে তিনি ‘রৌদ্রছায়া’ ছবিটি মুক্তি দেবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইরিননিরবশীতশ্রীমঙ্গল
শেয়ারTweetPin

সর্বশেষ

মৌসুমি বৃষ্টিতে আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজের সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা

জুলাই ২১, ২০২৬

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT