চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসিমুখে অনুশীলনে ফিরলেন নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ২০, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কোস্টারিকার বিপক্ষে শুক্রবার নেইমার খেলতে পারবেন, কি পারবেন না সেটি নিয়ে শঙ্কার দোলাচল গত চব্বিশ ঘণ্টা ধরে। ব্রাজিল দলের পক্ষ থেকেও স্পষ্ট কিছু জানানো হচ্ছিল না। গোড়ালিতে ব্যথা নিয়ে অনুশীলনের মাঝে সতীর্থের মাঠ ছাড়ার বিষয়ে বেশিকিছু বলেননি গণমাধ্যমের সামনে আসা কৌতিনহোও। তাতে শঙ্কার মেঘ দানা বাঁধে আরও। শেষ খবর, সেসব শঙ্কা হাসিমুখে উড়িয়েই মঙ্গলবার চুটিয়ে অনুশীলন করলেন নেইমার।

নেইমার অনুশীলনে ছিলেন ফুরফুরে মেজাজেই। সতীর্থদের সঙ্গে মজা, খুনসুটি- চলল সবই। একাদশের নিউক্লিয়াসের মুখের হাসি তৃপ্তি দিয়েছে গোটা দলকে। অনুশীলনের পুরো সময়টাই কোনো অস্বস্তি ছাড়া বল নিয়ে কারিকুরি করেছেন। নেইমারকে দেখে বোঝাই যাচ্ছিল না, কয়েকঘণ্টা আগেই ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছিলেন!

আগে চোটে অনুশীলন ছাড়ার পর ব্রাজিল ফুটবল কনফেডারেশন বিবৃতিতে জানায়, নেইমারের চোট নিয়ে চিন্তার কিছু নেই। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমারও জানান, বুধবার দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করবেন নেইমার। যোগ দেয়ার পর দেশটির ফেডারেশন টুইট করে জানায়, নেইমার পুরো সময় অনুশীলন করেছেন।

আগেরদিন অনুশীলনের পর কৌতিনহো সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, নেইমারের গোড়ালিতে ব্যথা হচ্ছিল। সেজন্য অনুশীলন ছেড়েছে। কিন্তু সেটা চিন্তার কিছু নয়। তখন নেইমারের খেলা না খেলা নিয়ে পরিষ্কার কিছু বলতে পারেননি প্রথম ম্যাচে দুর্দান্ত গোল করা এ বার্সা রিক্রুট। নেইমারের খেলার ব্যাপারে কোন বিবৃতি না এলেও অনুশীলনে ফেরাটাই স্বস্তি ফেভারিট তকমায় রাশিয়ায় পা রাখা দলটির।

রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। সেলেসাওদের গোলটি ছিল কৌতিনহোর। শুক্রবার বাংলাদেশ সময় ৬টায় মাঠে নামবে সেলেসাওরা।

Reneta

নেইমারের চুলের স্টাইল নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। প্রথম ম্যাচে গোল না পাওয়ার সঙ্গে খেলা নিয়েও সমালোচনা চলছে। যা কানে যাওয়ার পর চুলের স্টাইলও বদলে ফেলেছেন নেইমার।

আগের মতো ‘‌স্প্যাগেত্তি ছাঁট’‌ আর নেই, চুল অনেকটাই কেটে ফেলেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে’

পরবর্তী

রাশিয়াকে সঙ্গী করে দ্বিতীয় রাউন্ডে উরুগুয়ে

পরবর্তী

রাশিয়াকে সঙ্গী করে দ্বিতীয় রাউন্ডে উরুগুয়ে

নিখোঁজের এক মাস পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT