বিনোদন

হাসপাতালে সানি-মৌসুমী বিবাহবার্ষিকী

হাসপাতালে সানি-মৌসুমী বিবাহবার্ষিকী

ঢালিউড ইন্ডাস্ট্রিতে সুখী দম্পতির তালিকায় অনেক আগেই নিজেদের নাম লিখেছেন চাঁদের আলো খ্যাত ওমর সানি ও ‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত মৌসুমী।

সংসার জীবনের ২০ বছর পাড়ি দিয়ে ২১ বছরে প্রবেশ করেছেন সানি-মৌসুমী দম্পতি। রোববার ছিলো এই দম্পতির বিবাহবার্ষিকী। কাছের বন্ধু ও তারকা জগতের নামি-দামি তারকাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সানি- মৌসুমী। তবে এবারে তাদের বিবাহবার্ষিকী কেটেছে হাসপাতালে।

ছেলে অসুস্থ থাকার কারণে তারা ছিলেন হাসপাতালে, ভালোবাসার এই দিনটি আলাদাভাবে উদযাপনের কোনো পরিকল্পনা ছিলো না তাদের। কিন্তু তারকা বলে কথা, হাসপাতালে থেকেও জনপ্রিয় এই দম্পতি চমক থেকে রক্ষা পায়নি। তাদেরকে ঘিরে ভক্ত, ও কাছের মানুষদের আয়োজনে ছিলো বিভিন্ন রকম চমক। প্রথম চমকটি অবশ্যই দিয়েছেন জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর।

১ আগস্ট রাত ১২ টায় হাসপাতালে গিয়ে এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। মিশা’র ভালোবাসা দেখে ওমর সানি তার ফেসবুক পেজে সেই ছবিটি পোস্টও করেছেন।

১৯৯৬ সালে ২ আগস্ট বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ওমর সানি ও মৌসুমী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুই সন্তান রয়েছে। ছেলে ফারদিন এহসান এবং মেয়ে ফাইজা।

বিষয়:ওমর সানী ঢালিউড মৌসুমী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…