হাসপাতালে নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু (৬৮) অসুস্থ হয়ে জেরুজালেমের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি জ্বরে আক্রান্ত বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র বলেন, পুরোপুরি সুস্থ হতে তার আরো কয়েকদিন লাগবে।
মঙ্গলবার রাতে তীব্র জ্বরের অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে জেরুজালেমের হাসপাতালে নেয়া হয়।
নেতানিয়াহুর ব্যক্তিগত চিকিৎস তজবি বার্কোভিজের বরাত দিয়ে ওই মুখপাত্র বলেন, নেতানিয়াহু দুই সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন। তবে তার কোনো উন্নতি হচ্ছে না।
বার্কোভিজ বলেন, আমরা তার রোগের লক্ষণগুলো দেখছি, দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছেন তিনি।
এক টুইট বার্তায় নেতানিয়াহু বলেন, ‘কয়েকদিন একটু বিশ্রাম নিতে হবে। সঙ্গে গরম স্যুপ খাবার খেতে হবে।’
নেতানিয়াহুর মার্চের মধ্যবর্তী সময়ে অসুস্থ হয়ে সকল পাবলিক কর্মসূচি পাঁচ দিনের জন্য বাতিল করেছিলেন।
তিনি এমন সময় অসুস্থ হলেন যখন এই রাষ্ট্রপ্রধান ও তার পরিবারের বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা নিয়ে পুলিশ তদন্ত করছে।



