বিনোদন

‘হালদা’ উইথ ‘থিয়েটার থ্রেড’

চ্যানেল আই অনলাইন- হালদা উইথ থিয়েটার থ্রেড

চ্যানেল আই অনলাইন- হালদা উইথ থিয়েটার থ্রেড

১ ডিসেম্বর মুক্তি প্রতীক্ষিত ‘হালদা’ চলচ্চিত্রটির প্রথম শো ঢাকার শ্যামলি সিনেমা হলে একসঙ্গে বসে দেখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট চালু করেছে ‘থিয়েটার থ্রেড’।

সিনেমার কলাকুশলীরাও থাকবেন তাঁদের সাথে ১ ডিসেম্বর ‘হালদা’র প্রথম শো ’তে। ‘হালদা’তে মুগ্ধ হতে প্রথম শো’তেই সবাইকে আমন্ত্রণ জানিয়েছে থিয়েটার থ্রেড। সবাই মিলে একসাথে বসে ‘হালদা’ উপভোগ করার জন্য আগেই বুকিং দিয়ে দেয়া হবে পুরো হল।

২০১৬ সালের শেষের দিকে মূলত মৌলিক বাংলা চলচ্চিত্রের নিঃস্বার্থ অনলাইন প্রচারণার জন্য পথচলা শুরু করে ‘থিয়েটার থ্রেড’। পরিচালক, প্রযোজক কিংবা সিনেমা সংশ্লিষ্ট কোন প্রকার অনুপ্রেরণা/সাহায্য ছাড়া, দর্শক সারি থেকে থিয়েটার থ্রেডের যাবতীয় কার্যক্রম নির্ধারিত হয় সম্পূর্ন বিনা স্বার্থে এবং দর্শকদেরই সহযোগিতায়।

থিয়েটার থ্রেড মূলত দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি সারা বিশ্বের চলচ্চিত্র নিয়ে মুক্ত আলোচনা-সমালোচনা, রিভিউ-প্রিভিউ, হাস্যরসাত্মক বিশ্লেষণ, চলচ্চিত্র ইতিহাস- তথ্য নিয়ে কাজ করে। এর আগে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ মুক্তির সময়ও একই ধরনের ইভেন্ট আয়োজন করেছিল থিয়েটার থ্রেড। ভূবন মাঝি চলচ্চিত্রের প্রচারণায়ও অংশ নিয়েছিল এই ফেসবুক গ্রুপের সদস্যরা।

তৌকির আহমেদের পরিচালনায় ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন, মোশাররফ করিম, জাহিদ হাসান, রুনা খান, শাহেদ আলী, দিলারা জামান, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।

বিস্তারিত জানতে ক্লিক করুন ফেসবুকে ‘থিয়েটার থ্রেড’ এর ইভেন্ট পেইজে-

বিষয়:জাহিদ হাসান তৌকীর আহমেদ থিয়েটার থ্রেড দিলারা জামান নুসরাত ইমরোজ তিশা মোশাররফ করিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…