চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হালদা’য় চট্টগ্রামের ভাষা বলতে তেমন অসুবিধা হয়নি: রুনা খান

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
১২:৪৫ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
রুনা খান

রুনা খান

রুনা খান। পর্দায় যার উপস্থিতি সবসময়ই। সে হোক না বড় পর্দা কিংবা ছোট পর্দা। নাটক, টেলিছবি, বিজ্ঞাপন, চলচ্চিত্র দিয়ে ইতিমধ্যে দর্শকমনে একটা স্থায়ী আসন করে নিয়েছেন তিনি। সামনে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ছবি ‘হালদা’। ছবিটি নিয়ে তিনি কথা বললেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

কেমন আছেন?

ভালো আছি।

Banglabid

‘হালদা’য় কাজের অভিজ্ঞতা কেমন?

অসাধারণ। ‘হালদা’ তো আসলে নদী ও নারীর গল্প। নদীকে যেমন নানা চড়াই উৎরাই পেরিয়ে সামনে যেতে হয়, একজন নারীকেও তেমনি নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে টিকে থাকতে হয়। অর্থাৎ নারীর জীবনটা নদীর সাথে সাদৃশ্যপূর্ণ।যদিও মানবজীবনটাই এমন কিন্তু নারীর ক্ষেত্রে তা আরও বেশি চ্যালেঞ্জিং।

হালদায় রুনা খান
হালদায় রুনা খান

‘হালদা’য় আপনার ক্যারেক্টার কি ছিল?

Reneta

এখানে আমি ‘জুঁই’ নামে একটা চরিত্রে কাজ করি। ছবিতে আমি জাহিদ হাসানের বউ থাকি অর্থাৎ বড় বউ। ছবিতে আমার সহ-শিল্পীরা হলেন মোশাররফ করিম, তিশা, দিলারা জামানসহ আরও অনেকে।

‘হালদা’ তো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় করা, ভাষা নিয়ে কোনো জটিলতার সম্মুখীন হয়েছেন কি?

আমি বলবো তেমন একটা জটিলতা হয়নি। কারণ, ছবির পরিচালক তৌকির আহমেদ আগে থেকেই এটা বলে রেখেছিলেন। তাই টুকটাক প্রস্তুতি নেয়া ছিল। তাছাড়া আমাদের সেটে সবসময় একজন অনুবাদক থাকতেন। তিনি চিটাগাংয়ের লোক এবং একজন থিয়েটার কর্মীও। প্রতিটা দৃশ্যর আগে তিনি ডায়ালগ, টোন শিখিয়ে দিতেন। তাই বলতে হবে চট্টগ্রামের ভাষা ওভাবে শিখি নাই, কিন্তু প্রপারলি রিহার্সেল করেছি।

‘হালদা’র টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?

দারুণ একটা টিম। আমার কখনও মনেই হয়নি আমি বড় পর্দার কাজ করছি খুব একটা স্বস্তি পাচ্ছি না। আসলে আমি বড় পর্দায় যে কয়েকটা কাজ করেছি প্রত্যেকটি পরিচালক এত্ত গুণী, ভক্ত যা বলে বোঝানো প্রায় অসম্ভব।‘হালদা’ টিমসহ তাদের প্রত্যেকের সঙ্গে কাজ করা ছিল ভীষণ আরামদায়ক।

হালদা ছবির পেস্টার
হালদা ছবির পোস্টার

‘হালদা’র শুটিং তো চট্টগ্রামেই হয়েছে তাই না?

হ্যাঁ ছবির বেশিরভাগ অংশের শুটিং চট্টগ্রামে হলেও, আমার অংশের শুটিং হয়েছে রাজবাড়ী।

‘হালদা’ নিয়ে কেমন আশাবাদী?

আশা করছি মেকিং, গল্প সব মিলিয়ে ‘হালদা’ দর্শকহৃদয় ছুঁয়ে যেতে পারবে।

অনেক অনেক ধন্যবাদ চ্যানেল আই অনলাইনকে সময় দেবার জন্য

আপনাকেও ধন্যবাদ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

পরবর্তী

রংপুরে সংখ্যালঘুদের বাড়িতে আগুন: ২ ইউপি সদস্য গ্রেফতার

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে সংখ্যালঘুদের বাড়িতে আগুন: ২ ইউপি সদস্য গ্রেফতার

অস্ট্রেলিয়ার ক্রিকেট দল হাসিমুখে একসঙ্গে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন হল অস্ট্রেলিয়ার অ্যাশেজ দল?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আগস্ট ২৩, ২০২৬

মরিনহোর খুশির কারণ কী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবিদা সুলতানার জন্মদিনে প্রকাশ পেল নতুন রোমান্টিক গান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা মানলেই শত্রু, প্রতিবেশীদের ইরানের কঠোর বার্তা

আগস্ট ২৩, ২০২৬

বিশ্বসাহিত্য কেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যায় গাইবেন এক পরিবারের ৩ জন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT