চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউড মোড়লের যৌন নিপীড়নের ঘটনা খুবই ন্যক্কারজনক: মেরিল স্ট্রিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

হলিউড মোড়ল হার্ভে ওয়েইনস্টাইনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এই তালিকায় শুধু সুন্দরী তারকারাই নন, চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান দ্য ওয়েইনস্টাইন কোম্পানির সহকারী এবং অফিসের কর্মচারীদের ওপর কুনজর ছিল হার্ভের।

এবার এই ঘটনার তীব্র সমালোচনা করলেন হলিউডের চির সবুজ অভিনেত্রী মেরিল স্ট্রিপ। তবে, মেরিল স্ট্রিপের অধিকাংশ ছবির প্রযোজক ও পরিবেশক ছিলেন হার্ভে ওয়েইনস্টাইন। মেরিল স্ট্রিপ বিবিসির এক প্রতিবেদনে বলেন, ‘এই ঘটনা সত্যিই ন্যক্কারজনক।’ এই প্রসঙ্গে মেরিল আরও বলেন, ‘যে সকল অভিনেত্রী সাহস নিয়ে মুখ খুলেছেন তারা প্রশংসা পাওয়ার যোগ্য।’ এমনকি তাদেরকে ‘বীর’ উপাধি দিয়েছেন মেরিল স্ট্রিপ।

হার্ভের সঙ্গে বেশ ঘনিষ্ঠ মেলামেশা থাকলেও মেরিল স্ট্রিপ নিজে এ ধরনের হয়রানীর শিকার হননি বলে জানিয়েছেন। মেরিল স্ট্রিপের মতে, তাদের মধ্যে পেশাগত কারণেই যোগাযোগ ছিল। আর এধরনের যৌন হয়রানীর ব্যাপারে তিনি মোটেও অবগত ছিলেন না। যারা হয়রানীর শিকার হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর কথাও বলেছেন মেরিল স্ট্রিপ। তাদের প্রতি সহানুভূতি জানিয়েছেন তিনি।

গত তিন দশকে অন্তত আট জন নারীকে হার্ভের ক্ষমতার সামনে আপস করতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। সবই কোনো না কোনো হোটেল কক্ষে। বর্তমানে যৌন হয়রানির অভিযোগ ওঠার কারণে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান দ্য ওয়েইনস্টাইন কোম্পানির দায়িত্ব থেকে ছুটি নিয়েছেন হার্ভে। ডেকান ক্রনিকল

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মেরিল স্ট্রিপহার্ভে ওয়েইনস্টাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

গাজীপুরে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

মে ১১, ২০২৬

সাশ্রয়ের আহ্বানেই বিতর্ক, মোদিকে ‘ব্যর্থ’ বললেন রাহুল

মে ১১, ২০২৬

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত

মে ১১, ২০২৬

বিয়েতে গয়না নয়, বৈদেশিক মুদ্রার সাশ্রয় চান নরেন্দ্র মোদি!

মে ১১, ২০২৬

যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT