চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তী মেরিল স্ট্রিপকে নিয়ে যে খবর দিলেন সেলেনা গোমেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A
প্রসিদ্ধ অভিনেত্রী মেরিল স্ট্রিপের ছবি, সেলেনা গোমেজের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটির আমেরিকান কমেডি-ড্রামা সিরিজ ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’-এ অভিনয় করতে চলেছেন অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে এই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন সিরিজের আরেক অভিনেত্রী সেলেনা গোমেজ।

ভিডিওটিতে ছিলেন সিরিজের তিন মুখ্য অভিনেতা স্টিভ মার্টিন, মার্টিন শর্ট ও সেলেনা নিজে। এছাড়াও আরও ছিলেন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘অ্যান্টম্যান’ খ্যাত অভিনেতা পল রাড। যিনি ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ সিরিজের দ্বিতীয় সিজনে গ্লেনরয়ের চরিত্রে অভিনয় করেন তিনি।

Banglabid

ভিডিওটিতে সেলেনা জানান, সিরিজের তৃতীয় সিজনে তাদের সঙ্গে অভিনয় করতে চলেছেন কিংবদন্তী অভিনেত্রী মেরিল স্ট্রিপ। মেরিল স্ট্রিপ ও অন্য কলাকুশলীর সঙ্গে একটি সাদাকালো ছবি শেয়ার করেন স্টিভ মার্টিনও।

আপার ওয়েস্ট সাইডের এক বহুতল ‘আর্কোনিয়া’য় থাকেন তিন প্রতিবেশী, যারা অপরাধমূলক সত্য ঘটনা অবলম্বনে তৈরি পডকাস্ট পছন্দ করেন। চারপাশে একের পর এক রহস্যময় খুনের ঘটনা ঘটতে থাকলে রহস্যের কিনারা করতে একজোট হন এই তিন প্রতিবেশী। এই প্রেক্ষাপটের গল্প নিয়ে ২০২১ এর আগস্ট মাসে ওটিটি প্লাটফর্মে মুক্তি পায় ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’।

দর্শক ও সমালোচকদের মন জয় করা ছাড়াও সেরা কমেডি শোয়ের তারকা হিসেবে ২০২২ সালে ‘পিপল্‌স চয়েস অ্যাওয়ার্ড’ জেতেন গায়িকা-অভিনেত্রী সেলিনা গোমেজ। সিরিজে ম্যাবেল মরার চরিত্রে অভিনয় করেছেন ‘হার্ট ওয়ান্টস হোয়াট ইট ওয়ান্টস’ খ্যাত গায়িকা। এ ছাড়াও সিরিজ়ে আছেন ‘দ্য পিঙ্ক প্যান্থার’ খ্যাত অভিনেতা ও প্রযোজক স্টিভ মার্টিন ও ‘ফাদার অফ দ্য ব্রাইড’ খ্যাত মার্কিন-কানাডিয়ান অভিনেতা মার্টিন শর্ট।

Reneta

২০২২ সালে মোট ১৭টি বিভাগে এমি পুরস্কারের জন্য মনোনয়ন পায় এই ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ সিরিজটি।

সূত্র: হলিউড রিপোটার্স

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ওটিটিমেরিল স্ট্রিপলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT