ধর্ষণের কথা চাপা দিতে অভিনেত্রী রোজ ম্যাকগাউনকে ১০ লাখ মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছিলেন হার্ভে ওয়েইনস্টাইন। সম্প্রতি হার্ভের বিরুদ্ধে গণমাধ্যমের সামনে প্রথমবারের মতো খোলামেলা কথা বলেছেন ‘ডেড অ্যাওয়েক’ খ্যাত অভিনেত্রী ম্যাকগাউন।
নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, হার্ভে কেবল আমাকে যৌন হয়রানিই করেনি। সে আমার মুখও বন্ধ করতে চেয়েছিল। আর এ জন্য আমাকে ১০ লাখ মার্কিন ডলার ঘুষ দেবার প্রস্তাব পাঠায়। কিন্তু হার্ভের এই অনৈতিক প্রস্তাব সে সময় ফিরিয়ে দিয়েছিলেন ম্যাকগাউন।
১৯৯৭ সালে এক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে এসে এ হোটেল রুমের ভেতর হার্ভের যৌন লালসার স্বীকার হন ম্যাকগাউন। তবে দীর্ঘ বিশ বছর এ কথা প্রকাশ করেননি এ অভিনেত্রী।
গেল মাসে নিউইয়র্ক টাইমস ম্যাগাজিনের মাধ্যমে ফাঁস হয়ে যায় হলিউডের সবচেয়ে প্রভাবশালী প্রযোজক ও পরিবেশক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারির খবর । এরপর থেকে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে চলচ্চিত্র জগত। রীতিমত নড়েচড়ে বসেছে পুরো সিনেমা বিশ্ব।
এ পর্যন্ত ১২ জন অভিনেত্রী অভিযোগের তীর ছুঁড়েছেন হার্ভের বিরুদ্ধে। এদের মধ্যে আছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, কেট উইন্সলেট ও জেনিফার লরেন্সও। অভিযোগ উঠেছে হার্ভে তার ক্ষমতা ও প্রভাবকে কাজে লাগিয়ে এই অভিনেত্রীদের যৌন হয়রানি করেছেন। বিবিসি







