বিনোদন

যৌন নিপীড়ক হার্ভের কথা জেনেও কেন নীরব ছিলেন টারান্টিনো?

টরেন্টিনো চলচ্চিত্র নির্মাতা, জেমস ডার্নান্ট, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টরেন্টিনো চলচ্চিত্র নির্মাতা, জেমস ডার্নান্টের ছবি, তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

হার্ভে ওয়েইনস্টাইনের বিরুদ্ধে যৌন হয়রানীর ব্যাপারে এতোদিন ধরে চুপ থাকায় ক্ষমা চেয়েছেন পরিচালক ও চিত্রনাট্যকার কুয়েন্টিন টারান্টিনো। আর এ নিয়ে এখন বেশ অনুতপ্ত তিনি। হার্ভের এমন স্বভাবের ব্যাপারে আগে থেকেই জানতেন তিনি। কিন্তু কোন অজ্ঞাত কারণে সেটি প্রকাশ করেননি।

কুয়েন্টিন টারান্টিনো বলেন, হার্ভেকে চিনি দীর্ঘদিন থেকেই। ১৯৯৫ সাল থেকেই তার যৌন কেলেঙ্কারির কথা জেনে আসছি আমি’। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ধারণা করা হচ্ছে কেবল টারান্টিনোই নয় আরো অনেকেই হলিউড মোড়ল হার্ভে ওয়েইনস্টাইনের যৌন নিপীড়নের কথা জানতেন। কিন্তু কখনো প্রকাশ করেন নি।

টারান্টিনো পরিচালিত বেশ কিছু ব্যবসা সফল ছবির প্রযোজক ছিলেন হার্ভে। এর মধ্যে পাল্প ফিকশনের মতো গুরুত্বপূর্ণ ছবিও আছে।

গত দুই সপ্তাহে অন্তত ৪০ জন অভিনেত্রী যৌন হয়রানীর অভিযোগ এনেছেন। এর মধ্যে হলিউডের বেশ কয়েকজন খ্যাতনামা অভিনেত্রীও রয়েছেন।

অস্কার কমিটি ও ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন (বাফটা) এরই মধ্যে সদস্যপদ বাতিল করেছে হার্ভের। কিন্তু এত কিছুর পরও হার্ভে বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছেন। বলেছেন তিনি চক্রান্তের শিকার। একদিন সব সত্য বেড়িয়ে আসবে এবং তিনি আবার আগের সম্মানে ফিরে আসবেন। এদিকে নিউইয়র্ক ও লন্ডন পুলিশ উভয়ই পৃথক তদন্ত শুরু করেছে হার্ভের বিরুদ্ধে। -সিএনএন

বিষয়:যৌন কেলেঙ্কারি হার্ভে ওয়েইনস্টাইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…