চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষপূর্তিতে আন্তর্জাতিক প্রকৌশলীরা ঢাকায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশের প্রথম রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজের একশ’ বছর পূর্তিতে ঢাকায় আন্তর্জাতিক প্রকৌশলীদের দু’ দিনের সম্মেলন শুরু হয়েছে। 

ইন্টারন্যাশনাল ব্রিজ এন্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ এবং জাপান সিভিল ইঞ্জিনিয়ারিং সোসাইটি যৌথভাবে এ আয়োজন করেছে।

উদ্বোধন পর্বে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী প্রকৌশলী ইয়াফেস ওসমান। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ডক্টর এ এফ এম সাইফুল আমিন। সভাপতিত্ব করেন সম্মেলন কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী। 

ব্রিটিশ আমলে পদ্মা নদীর ওপর পাকশী-ভেড়ামারা এলাকায় নির্মিত এশিয়ার অন্যতম বৃহৎ রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ ১০০ বছরে পা রাখে ৪ মার্চ। দীর্ঘ ৫ বছর সময় লেগেছিল এটি নির্মাণ করতে। ১৯১০ সাল থেকে শুরু করে ১৯১৫ সালে এর নির্মাণ কাজ শেষ করে উদ্বোধন করা হয়।

অবিভক্ত ভারতের কলকাতার সঙ্গে আসাম এবং ইস্টার্ন বেঙ্গলের যোগাযোগ সহজীকরণের লক্ষ্যে ১৮৮৯ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কর্তৃক পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তাব পেশ করা হয়। দীর্ঘ ২০ বছর আলোচনার পর ১৯০৮ সালে প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে সিঙ্গেল লাইনবিশিষ্ট সেতু নির্মাণের কথা থাকলেও চূড়ান্ত নকশায় দ্বৈত লাইনের সংস্থান রাখা হয় এবং সে অনুযায়ী নির্মাণ করা হয়।

ব্রিজ উদ্বোধন করেছিলেন হিজ এক্সিলেন্সি দি ভাইসরয় অব ইন্ডিয়া ‘ব্যারন হার্ডিঞ্জ পেনসুরস্ট’।

Reneta

সেতুর মোট দৈর্ঘ্য ১ দশমিক ৮১ কি.মি.। মূল পায়ারের সংখ্যা ১৬, মূল স্প্যানের সংখ্যা ১৫টি, ল্যান্ড স্প্যানের সংখ্যা ৬টি। প্রতিটি ল্যান্ড গার্ডারের দৈর্ঘ্য ৭৫ ফুট। প্রতিটি মূল গার্ডারের দৈর্ঘ্য, উচ্চতা ও ওজন ৩৪৫ ফুট দেড় ইঞ্চি, ৫২ ফুট এবং ১২৫০ টন। এ সেতু নির্মাণে মোট ২৪ হাজার শ্রমিক কাজ করেন। সেই সময় এটি নির্মাণে ব্যয় হয় ৪ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘১৫ আগস্টে জিয়া আর ২১ আগস্টের ঘটনায় খালেদা-তারেক জড়িত’

পরবর্তী

দিন শেষে ২৫৩ রানে এগিয়ে ভারত

পরবর্তী

দিন শেষে ২৫৩ রানে এগিয়ে ভারত

বন্দুকযুদ্ধে লাল পতাকা প্রধান মজিবুর নিহত

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT