চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১৫ আগস্টে জিয়া আর ২১ আগস্টের ঘটনায় খালেদা-তারেক জড়িত’

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৬:৫২ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

‘১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে জিয়া এবং ২১ আগস্টে তার স্ত্রী-পুত্র বাংলাদেশ ও আওয়ামী লীগকে নেতৃত্বশুন্য করতে চেয়েছিলো। ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে খালেদা জিয়া এবং তার কুলাঙ্গার পুত্র তারেক রহমান জড়িত ছিলো এতে কোন সন্দেহ নেই। ২০১৩, ২০১৫ সালে তারা হরতাল-অবরোধের মাধ্যমে আওয়ামী লীগকে উচ্ছেদ করে তারা তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলো’।

বঙ্গবন্ধু এভিনিউয়ের অস্থায়ী বেদীতে ২১ আগস্টের গ্রেনেড হামলার নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত শোকসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন,‘আমার নিজের মিটিংয়ে গ্রেনেড হামলা নাকি আমি চালিয়েছি। এধরনের মিথ্যা প্রচারণা বিএনপির পক্ষ থেকে চালানো হয়েছে। বিএনপির অনেক সংসদ সদস্য বলেছেন আমার পিতার পথেই নাকি আমাকে বিদায় নিতে হবে। খালেদা জিয়া বলেছিলেন প্রধানমন্ত্রীতো দূরে, আমি নাকি কখনো সংসদে বিরোধী দলও হতে পারবো না। এধরনের ভবিষ্যতবাণী খালেদা জিয়া কিভাবে করেন। গ্রেনেড হামলার পর হামলায় জড়িত অনেককে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেছে তখনকার সরকার। তখনকার সময়ে বিএনপির প্রতিটি কর্মকাণ্ডে এটাই স্পষ্ট হয়ে উঠে আমাকে হত্যা এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা ছিলো বিএনপির।

এমনকি গ্রেনেড হামলায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আইভি রহমানের পাশে থাকতে দেয়া হয়নি তার ছেলে মেয়েকে। আইভির ছেলেমেয়েকে একটি রুমে তালাবদ্ধ রেখে খালেদা জিয়া আইভি রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। এ বিষয়টি অত্যন্ত রহস্যজনক। কেন এমন একটি পরিস্থিতির সৃষ্টি করলেন তিনি।

১৫ আগস্ট বঙ্গবনন্ধুকে হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত ছিলো। খুনী রশিদ ফারুক বিবিসির সাথে ইন্টারভিউয়ে সেই কথা স্বীকার করেছিলো।

আসলে জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি কখনোই দেশের মানুষের কল্যাণে বিশ্বাস করেনি। যখনই মানুষ শান্তিতে থাকে তখনই তারা সন্ত্রাসের মাধ্যমে ফায়দা লুটতে ব্যস্ত হয়ে পড়ে।আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করে।অথচ তারা ক্ষমতায় থেকে শুধু নিজেদের ভাগ্যের উন্নয়নে ব্যস্ত ছিলো। তাই জিয়ার ভাঙ্গা সুটকেসের পরিবারটির এতো সম্পদ কিভাবে হয় বলে প্রশ্ন রাখেন তিনি।

Reneta

শেখ হাসিনা আরও বলেন,‘বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল। সেদিনের হামলায় যদি মারা যেতাম তাহলে বাংলাদেশের ভাগ্য উন্নয়ন হতো কিনা তাতে সন্দেহ ছিলো। কারণ আমি কাজ করি দেশ এবং জনগণের জন্য,তাদের ভাগ্য পরিবর্তনের জন্য। বঙ্গবন্ধুও আমৃত্যু তা-ই চেয়েছেন।’

২১ আগস্টের ভয়াল স্মৃতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, হামলায় হানিফ ভাইসহ নেতাকর্মীরা মানবঢাল রচনা করে আমাকে রক্ষা করেছিলেন।সেসময় বিএনপি সরকার উদ্ধার কাজ না করে উল্টো এই সব হতাহত মানুষকে লাঠিচার্জ করেছিলো, টিয়ার শেল ছুড়েছিলো। আসলে তারা আক্রমণকারীদের নিরাপদে পালিয়ে যেতে সহায়তা করেছিলো। এমনকি মামলার আলামত নষ্ট,জজ মিয়া নাটক করেছিলো।’

এখন এই হামলার বিচার হচ্ছে। বঙ্গবন্ধু হত্যা, যদ্ধাপরাধীদের মতো ২১ আগস্ট হামলারও বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাহারা খাতুন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এ আলোচনাসভায় উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ আগস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT