চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্ডওয়্যার প্রযুক্তিপণ্য উৎপাদনের কেন্দ্র হচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

সরকারের নীতিগত সহায়তা, প্রতিযোগিতামূলক মজুরি কাঠামো এবং অভ্যন্তরীণ বাজারে হার্ডওয়্যার পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে বাংলাদেশ বিশ্বমানের হার্ডওয়্যার প্রযুক্তিপণ্য উৎপাদনের কেন্দ্র হতে চলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরামর্শক ও গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)।

এতে ভবিষ্যতে বিনিয়োগকারীদের জন্য দেশটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে উল্লেখ করে আইডিসি’র এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাংলাদেশে ১ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলারের মোবাইল ফোনের বাজার ও ১৬৫ মিলিয়ন মার্কিন ডলারের ল্যাপটপের বাজার রয়েছে। এই চাহিদা পূরণে ২০১৭ সালে দেশে মোট ৩৪ মিলিয়ন মোবাইল ফোন আমদানি করা হয়।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবসায় সফলতার সুযোগ বেশি এবং বিভিন্ন মোবাইল ফোন কোম্পানি যেমন ওয়ালটন, সিম্ফনি, স্যামসাং, ট্রান্সিশন হোল্ডিংস ইতোমধ্যে যন্ত্রাংশ সংযোজন কারখানা নির্মাণ করেছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সম্মেলন কেন্দ্রে আইডিসি’র প্রকাশিত ‘ড্রাইভিং এ ডিজিটাল বাংলাদেশ থ্রু হাই-টেক মেনুফ্যাকচারিং’ নামের প্রতিবেদনের সারসংক্ষেপ জানাতে এসব বিষয় তুলে ধরা হয়।

সম্মেলনে বোস্টন কনসালটিং গ্রুপ (বিসিজি) কুয়ালালামপুর অফিসের পার্টনার ও ব্যবস্থাপনা পরিচালক জারিফ মুনির বলেন: বাংলাদেশ সরকারের হাই-টেক পণ্য উৎপাদন সহায়ক নীতিমালার কারণে ২০১৭ সালে দেশটিতে ১১ বিলিয়ন ডলারের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এসেছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, দেশের বাজারে প্রথম কম্পিউটারের যন্ত্রাংশের বিক্রির সময় বেশিরভাগ ক্লোন বা ব্র্যান্ডবিহীন ডেস্কটপ বিক্রি হত। বিদেশ থেকে নানা যন্ত্রাংশ এনে বিক্রি করা হত। এখন এই চিত্র পাল্টে গেছে। আগে ফিচার ফোনের ব্যবহারকারী বেশি ছিল, কিন্তু এখন স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। ফোরজির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি এই সংখ্যা আরো বহু গুনে বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, সরকার প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে বিদেশী নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে। এতে বেশ সফলতাও আসছে। ইতোমধ্যে বাংলাদেশের তৈরি অনেক ইলেকট্রনিক্স পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

এ সময় বক্তব্য রাখেন বিসিজি’র গ্লোবাল চেয়ারম্যান ড. হান্সপল বার্কনার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম এবং আইসিটি বিভাগের সচিব জুয়েনা আজিজ।

ট্যাগ: আইডিসিসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনপ্রিয়তার শীর্ষে প্রবাসী রিয়াজের গল্প!

পরবর্তী

এশিয়া কাপ জেতা সম্ভব, যদি…

পরবর্তী

এশিয়া কাপ জেতা সম্ভব, যদি...

ডোনাল্ড ট্রাম্প-বব উডওয়ার্ড-উডওয়ার্ডের বই

উডওয়ার্ডের আঘাত কেন ট্রাম্পের জন্য বিপজ্জনক

সর্বশেষ

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

বক্স অফিসে বড় ধাক্কা খেলো যশের ‘টক্সিক’

আগস্ট ২৯, ২০২৬

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT