চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপ জেতা সম্ভব, যদি…

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যাম্প শুরুর দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবু জায়েদ রাহি বলেছিলেন, এশিয়া কাপ জেতার লক্ষ্য নিয়েই আরব আমিরাত যাবে বাংলাদেশ। দলীয় মিটিংয়ে মাশরাফী বিন মোর্ত্তজা নাকি সতীর্থদের মাঝে ছড়িয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাসও। অধিনায়কের কথা ক্রিকেটারদের মাঝে ছড়িয়েছে টনিক হয়ে। দলের অন্যদের কণ্ঠেও শোনা গেছে সেটার প্রতিধ্বনি।

৯ সেপ্টেম্বর দুবাই যাত্রা করবে টিম টাইগার্স। এশিয়া কাপের জন্য উড়াল দেয়ার আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফী ব্যাপারটি ব্যাখ্যা করলেন। অধিনায়ক মনে করেন এশিয়া কাপ জেতার সামর্থ্য আছে বাংলাদেশের। দারুণ খেলে কিছু ঘাটতি পূরণ করা গেলে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব নয়।

‘সবকিছু নির্ভর করে আমরা কতটুকু তৈরি আছি টুর্নামেন্ট জেতার জন্য। আপনারা বললেন, বেশিরভাগ খেলোয়াড় বলছে টুর্নামেন্ট জিতব। আমি অবশ্য এই টাইপ কথা বলতে কখনোই পছন্দ করি না। তবে মনে করি অবশ্যই সামর্থ্য আছে।’

মাশরাফী মতে, বাংলাদেশ দলে লেগস্পিনার না থাকা এবং অন্য দলগুলোতে বিশ্বমানের লেগস্পিনার থাকায় কিছুটা পার্থক্য থেকে যাবে। ওই পার্থক্যটুকু যদি পারফর্ম করে পূরণ করা যায় তাহলে সবকিছুই সম্ভব।

‘যদি অন্য টিমের সাথে তুলনা করেন, সব মিলিয়ে মনে হয় আমাদের থেকে ভালো টিম আছে ওখানে। খুব বেশি ব্যবধান আমার কাছে মনে হয় না। যদি অতটুকু গ্যাপ পূরণ করতে পারি, মনে হয় সম্ভব সবকিছু। তারপরও নির্ভর করছে। প্রথম ম্যাচটা ভালো খেলে জিততে পারি কিনা। তার উপরই অনেক কিছু।’

টানা তিনটি এশিয়া কাপ হয়েছে বাংলাদেশের মাটিতে। যার দুটিতে ফাইনাল খেললেও শিরোপার নাগাল পাওয়া যায়নি। এবার বিদেশের মাটিতে এশিয়া কাপ। বাস্তবতা মেনে সম্ভাবনা দেখলে এবার কতটা থাকছে?

Reneta

‘এভাবে তো বলা যায় না, সম্ভাবনা কতটুকু থাকবে। আপনি যদি দলগুলো দেখেন, ভারত অনেক অনেক ভালো টিম এখানে যারা খেলবে তাদের মধ্যে। পাকিস্তান হয়ত হোম টিম, তারা এখানে খেলছে কিছুটা তাদের সুবিধা আছে। রিস্ট স্পিনার যাদের আছে তাদের টিম বেশি সম্ভাবনা আছে। আমাদের সামর্থ্য আছে তাদের হারানোর। মূল ব্যাপার হচ্ছে আমরা কেমন শুরু করি এবং পরবর্তী রাউন্ডে যেতে পারি কিনা। এখানে বিভিন্ন ক্যালকুলেশন আছে। সবঠিক থাকলে আমরা তাদের থেকে খুব পিছিয়ে নেই।’

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে হয়ে গেল টাইগারদের শেষ অনুশীলন সেশন। পরে মাশরাফীর সামনে প্রশ্ন থাকল আগের দুটি আসরের সঙ্গে এবারের আসরের তুলনা প্রসঙ্গে।

‘প্রত্যেকটা খেলাই টাফ। আগে যেগুলো খেলেছি সেগুলো টাফ ছিল। এবারও টাফ থাকবে। পরিস্থিতি অবশ্যই কঠিন হবে। ওখানে টিম হিসেবেও আমরা খেলিনি (দুবাই ও শারজায়) সেটাও একটা ব্যাপার। তারপরও আগে আমরা অনেক জায়গায় সফল হয়েছি, অনেক প্রশ্নবোধক চিহ্ন থাকার পরও।’

‘অনেক ভালো জিনিস ছিল, খারাপ জিনিস ছিল। ওসবের মধ্যেও আমরা সফল হয়েছি। এটা আসলে মনে হয় না ইস্যু। আমরা শুরুটা কেমন করছি এবং শ্রীলঙ্কার সাথে কেমন করছি। বিশেষ করে ১৫ তারিখটা গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়।’ -বলেন মাশরাফী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT