চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্ট অ্যাটাকের এক মাস আগে সংকেত দেয় শরীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A

প্রতিদিন হার্ট অ্যাটাকের কারণে পুরো বিশ্বে প্রাণ যায় অনেকের। অথচ হার্ট অ্যাটাকের অন্তত এক মাস আগে থেকে শরীর নানা রকমের সংকেত দেয়। তাই হার্ট অ্যাটাকের আগেই সাবধান হতে হলে এবং সঠিক সময়ে চিকিৎসা নিলে প্রাণ রক্ষা করা সম্ভব।

ক্লান্তি: হুট করেই খুব ক্লান্ত লাগলে সেটা হতে পারে হার্ট অ্যাটাক হওয়ার পূর্ব লক্ষণ। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা বেশি লক্ষ্য করা যায়। ক্লান্তিটা দিনে দিনে বাড়তে থাকে এবং খুব সহজ কাজেই হাঁপিয়ে উঠার প্রবণতা লক্ষ্য করা যায়।

পেট ব্যথা: নানা কারণে পেট ব্যথা হতে পারে। তবে হার্ট অ্যাটাকের একটি পূর্ব লক্ষণও পেট ব্যথা। পেট ফেঁপে থাকা, খালি বা ভরা পেটে বমি ভাব বা ডায়রিয়াও হার্ট অ্যাটাকের পূর্ব সংকেত হতে পারে। তবে সেক্ষেত্রে একবার ব্যথা হয়ে সুস্থ হওয়ার খুব অল্প সময় পরে ব্যথা ফিরে আসে।

অনিদ্রা: হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সঙ্গে অনিদ্রার সম্পর্ক আছে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা বেশি লক্ষ্য করা যায়। হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হিসেবে অনিদ্রার সমস্যায় অস্থিরতা থাকে। এছাড়াও খুব সকালে ঘুম ভেঙ্গে যাওয়ার সমস্যা দেখা দেয়।

ভারী নিঃশ্বাস: যদি নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বুক ভারী মনে হয়, বড় নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাহলে এটা হার্ট অ্যাটাকের পূর্ব সংকেত হতে পারে। হার্ট অ্যাটাক হওয়ার প্রায় ছয় মাস আগে থেকে শরীর এধরনের সংকেত দেয়।

Reneta

চুল পড়া: হঠাৎ করেই চুল পড়া বেড়ে গিয়েছে? তাহলে হার্ট সুস্থ আছে কিনা পরীক্ষা করিয়ে নিন। কারণ ৫০ বছর হওয়ার পরে পুরুষের চুল পড়ে যাওয়ার সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হওয়ার সম্পর্ক থাকে।

অনিয়মিত হৃদস্পন্দন: দুশ্চিন্তায় কিংবা প্যানিক অ্যাটাকে অনেক সময় হৃদস্পন্দন হঠাৎ বেড়ে যায়। আবার ব্যায়ামেও বেড়ে যায়। কিন্তু এসব কারণ ছাড়াও যদি অনিয়মিত হৃদস্পন্দন লক্ষ্য করেন তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। কারণ এটা হতে পারে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ।

অতিরিক্ত ঘাম: নারীদের মেনোপজের সময় হরমোন পরিবর্তনের কারণে হঠাৎ অতিরিক্ত ঘাম হওয়া স্বাভাবিক। কিন্তু এছাড়া নারী বা পুরুষের হঠাৎ করেই অতিরিক্ত ঘাম হওয়া হার্ট অ্যাটাকের পূর্ব সংকেত হতে পারে।

বুক ব্যথা: অধিকাংশ মানুষই হার্ট অ্যাটাক হয়েছে সেটা বুঝতে পারে যখন প্রচণ্ড বুক ব্যথা শুরু হয়। কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার প্রায় এক মাস আগে থেকেও কিন্তু হালকা ব্যথা হতে পারে বুকে। আবার বাম হাতে, থুঁতনির নিচে, ঘাড়ে অথবা পেটেও ব্যথা হতে পারে। ব্যথা অল্প অথবা দীর্ঘ সময় থাকতে পারে। এধরনের ব্যথা হলে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। ব্রাইট সাইড

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হার্ট অ্যাটাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন অঞ্চলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ১২, ২০২৬

ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২শ ৪৬ জন শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT