চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হারারেতে খেলার জন্য ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের হেড কোচ হওয়ার পর প্রথমবার জিম্বাবুয়ে সফর রাসেল ডমিঙ্গোর। সাউথ আফ্রিকার বিভিন্ন দলের কোচ হয়ে অবশ্য বেশ ক’বারই গেছেন সেখানে। জিম্বাবুয়ের মূল ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব মাঠের উইকেট ও কন্ডিশন সম্পর্কে ভালো একটা ধারণা রয়েছে তার।

সেই মাঠেই বুধবার শুরু হবে স্বাগতিকদের বিপক্ষে টাইগারদের সিরিজের একমাত্র টেস্ট। ম্যাচের ভেন্যুতে সোমবার অনুশীলন করেছে বাংলাদেশ। নিজের অভিজ্ঞতা থেকে ডমিঙ্গো দিয়েছেন হারারেতে ভালো করার টোটকা।

‘হারারেতে খেলার জন্য ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়। কয়েকবার এসেছি এখানে। স্কোরিং রেট এখানে খুবই বেশি। ব্যাটিং বা বোলিং, যেটাই করুন না কেনো, লম্বা সময় চাপ ধরে রাখতে হবে- উইকেট পাওয়ার জন্য। এই ভেন্যুতে এমন হবে না যে, ব্যাটিং লাইন আপের উপর চড়াও হলেন বা ৩৫০ রান তুলে ফেললেন।’

‘তারা (জিম্বাবুয়ে) খুবই স্মার্ট। আমাদের নিশ্চিত করতে হবে যাতে ধৈর্য ধরি, ডিসিপ্লিনড থাকি, সুযোগ আসলে সেসব কাজে লাগাই। সুযোগ সবসময় আসবে না এ ধরনের উইকেটে, আসলে যাতে নিতে পারি সেটি নিশ্চিত করতে হবে।’

এক সিরিজ পর টেস্টে সাকিবকে পাচ্ছে বাংলাদেশ। টাইগার অলরাউন্ডার প্রস্তুতি ম্যাচে জ্বলে উঠেছিলেন ব্যাটে-বলে। আন্তর্জাতিক মঞ্চে নিজেকে মেলে ধরতে কতটা মুখিয়ে আছেন সেটি বোঝা গেছে শারীরিক ভাষায়।

সাকিব ফেরায় স্বস্তিতে আছেন কোচও, ‘সাকিব টেস্ট খেলতে মুখিয়ে আছে। বড় খেলোয়াড়দের জন্য এটা গুরুত্বপূর্ণ। তাদের এই অ্যাটিচিউডটা থাকা। তাকে ফিরে পাওয়াটা দারুণ। দলের ভারসাম্য বেড়ে যায়। টপ সিক্সে ব্যাটিং করে, ফ্রন্টলাইন বোলার। আন্তর্জাতিক প্রতিটি দলই এমন খেলোয়াড় পেতে মুখিয়ে থাকে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডমিঙ্গোতামিমবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমুমিনুলমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT