চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামাসের বিরুদ্ধে ইসরায়েলের ‘সবচেয়ে বড়’ হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
হামাস-ইসরায়েল ফিলিস্তিন-হামলা

২০১৪ সালের যুদ্ধের পর গাজায় হামাস বিদ্রোহীদের ওপর সবচেয়ে বড় হামলা চালানোর দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেন, হামাসের বিরুদ্ধে এই অভিযান ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলার জবাবে চালানো হয়েছে। অভিযান এখনো চলছে বলেও জানান তিনি।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, গাজায় আধিপত্যশীল হামাস বাহিনীর অনেকগুলো ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বেইত লাহিয়ায় একটি ব্যাটেলিয়ন সদর দপ্তর, উত্তর গাজায় আল-শাতি শরণার্থী শিবিরের একটি বহুতল ভবনে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্র, অস্ত্রভাণ্ডার এবং রকেট লঞ্চার।

অবশ্য ইসরায়েলের সঙ্গে ইতোমধ্যে অস্ত্রবিরতিতে পৌঁছেছে বলে জানিয়েছে হামাস। তবে এরপরও কিছু কিছু জায়গা থেকে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে বলে বিবিসি জানিয়েছে।

শনিবার এক বিমান হামলায় গাজা শহরে কমপক্ষে ২ জন নিহত ও ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা।

এর আগে হামাস ইসরায়েলকে লক্ষ্য করে ৯০টিরও বেশি রকেট ছুড়েছিল বলে দাবি করে ইসরায়েল। ওই রকেটের একটির আঘাতে ৩ ইসরায়েলি আহত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলফিলিস্তিন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে সতর্ক করলেন ‘অপরাজিত’ স্পেন কোচ

জুলাই ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT