চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলার বিষয়ে ফ্রান্সকে সতর্ক করেছিলো ইরাকি গোয়েন্দা সংস্থা

নুসরাত শারমিননুসরাত শারমিন
১:১৯ পূর্বাহ্ন ১৬, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ইরাকের গোয়েন্দা সংস্থার দাবি, ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার আগের দিনই ফ্রান্সকে শতর্ক করেছিলো তারা। কিন্তু ফ্রান্সের গোয়েন্দা সংস্থা ইরাকের করা ওই দাবি অস্বীকার করে জানায়, তারা সতর্ক বার্তা পেলেও আইএস জঙ্গিরা কবে, কখন, কোথায় হামলা চালাবে তা সতর্ক বার্তায় নিদির্ষ্ট করে বলা ছিলো না। তারা প্রতিদিন, প্রতি মুহূর্তে ওই ধরণের হুমকি পেয়ে থাকে।

ইরাকের গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা জানান, ইরাক, সিরিয়া সহ যেসব দেশে আইএস কে প্রতিহত করতে যুদ্ধ করছে, সেসব দেশে বোমা বিস্ফোরণ, গুপ্তহত্যা বা অপহরণের মাধ্যমে আক্রমণ করার নির্দেশ দিয়েছিলো আইএস’র প্রধান আবু বকর আল-বাগদাদি। আক্রমণের তালিকায় ইরান, রাশিয়ার নামও ছিলো। আক্রমণের আশঙ্কা করে ৬ জন ইরাকি গোয়েন্দা কর্মকর্তা হামলার আগেরদিনই ফ্রান্সসহ বিভিন্ন দেশে সতর্ক বার্তা পাঠিয়েছিলেন।

ফ্রান্স কর্তৃপক্ষ এখনো সেই সতর্ক বার্তা গণমাধ্যম ও জনসম্মুখে প্রকাশ করছেনা বলে জানায় ইরাকের গোয়েন্দা সংস্থা।

ইরাকি কর্মকর্তারা আরো জানান, নৃশংস ওই হত্যাকাণ্ডের পরিকল্পনায় ২৪ জন জড়িত ছিলো। এর মধ্যে ১৯ জন ছিলো হামলাকারী ও ৫ জন অস্ত্র সরবরাহসহ যাবতীয় পরিকল্পনা করেছে।

তথ্য প্রদানকারী কোনো কর্মকর্তাই তাদের নাম প্রকাশ করেন নি। কারণ এই বিষয়ে জনসম্মুখে আলোচনা করার অনুমতি তাদের নেই।

রোববার ভিয়েনায় ইরাকের পররাষ্ট্র মন্ত্রী ইব্রাহিম আল-জাফারিও সাংবাদিকদের জানান, আমাদের গোয়েন্দা সংস্থা গোপন ‍সূত্রে খবর পেয়েছিলো যে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ইরানসহ বেশ কিছু দেশে আইএস হামলা চালাবে। আমরা সেসব দেশের গোয়েন্দা সংস্থাকে হামলার বিষয়ে অবগত করেছিলাম।

Reneta

ইরাকের পরারাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে ফ্রান্স এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

Jui  Banner Campaign
ট্যাগ: প্যারিস হামলাফ্রান্সে সন্ত্রাসী হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

কানাডার রেকর্ডের ম্যাচ, জয়ে নিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মিচেল মার্শ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কর্মদিবস বুধবার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘আহত রাজা আরও বিপজ্জনক’- রিয়াল পরীক্ষার আগে মরিনহো

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT