চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলাকারীদের সনাক্তে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

নিরাপদ সড়কের দাবিতে চলা আন্দোলনে সাংবাদিকদের উপর হামলাকারীদের সনাক্তে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। স্পষ্ট ভিডিও ফুটেজ থাকার পরও এখনো হামলাকারীদের ধরতে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারায় ১০ মিনিট মানববন্ধন ও প্রতীকী কর্মবিরতি পালন করেন সাংবাদিকরা।

গত ২৯ জুলাই বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় কয়েকদিনে রাজধানীর বিভিন্নস্থানে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা করা হয়।

পুলিশের উপস্থিতিতে সশস্ত্র অবস্থায় মাথায় হেলমেট ও মুখ বেঁধে এসব হামলা চালিয়ে একদল যুবক বেশ কয়েকজন সাংবাদিকদকে রক্তাক্ত করেন।

মানববন্ধনে অংশ নিয়ে ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের সাবেক সভাপতি পারভেজ খান বলেন, হামলাকারী সবাই চিহ্নিত হয়েছে। সরকার আন্তরিক হলে হামলাকারীরা আইনের আওতায় আসবে।

হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সিনিয়র সাংবাদিক দীপু সারোয়ার বলেন: চলমান আন্দোলনের সময় আন্দোলনকারী, আন্দোলন বিরোধী এবং পুলিশ তিন পক্ষেই হামলা নির্যাতনের শিকার হয়েছে দায়িত্বরত সংবাদকর্মীদের।

Reneta

‘সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, তবুও কেন তাদের উপর এমন হামলা?’

এছাড়াও মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ক্যাম্পেইন ‘আই সে নো’ শুরুর ঘোষণাও দেন মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা।

সকল সাংবাদিক এবং সাংবাদিক নির্যাতনবিরোধীদের এ ক্যাম্পেইনে অংশ নিতে ভিডিওসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ #I_Say_No ’ লিখে একাত্মতা প্রকাশের আহবান জানান তারা।

মানববন্ধনে অংশ নেন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইনের মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীরা। একাত্মতা প্রকাশ করেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজসাংবাদিকসাংবাদিক নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬

রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT