চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামবুর্গের হামলাকারী সম্পর্কে জার্মান পুলিশের তথ্য প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

জার্মানির হামবুর্গ শহরে সুপারমার্কেটে ছুরি নিয়ে হামলা চালানো ব্যক্তি একজন অভিবাসী ও ‘কট্টর ইসলামি চিন্তাধারা’র মানুষ ছিল বলে জানিয়েছে জার্মান পুলিশ। তবে সে জঙ্গি ভাবধারায় পরিচিত ছিল না বলে তারা মনে করছে।

স্বায়ত্তশাসিত হামবুর্গের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা অ্যান্ডি গ্রোট জানান, হামলাকারীর মানসিক সমস্যা রয়েছে। সে চরমপন্থি ভাবধারার নয়, শুধু ইসলামিস্ট হিসেবে পরিচিত ছিল।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে ওই ব্যক্তি হঠাৎ করে হামবুর্গের একটি সুপারমার্কেটে ঢুকে ক্রেতাদের ওপর ছুরি নিয়ে হামলা করে। হামলায় ১ জন নিহত ও ৬ জন আহত হয়। পরে আশপাশে থাকা লোকজন তাকে আটকে ফেলে।

বিবিসি জানায়, হামলার পর পুলিশ হামবুর্গে হামলাকারীর বাসায় অভিযান চালিয়েছে। কিন্তু সেখান থেকে এমন কোন তথ্য পাওয়া যায়নি যা থেকে বোঝা যায় হামলায় তার সঙ্গে আর কেউ জড়িত ছিল কিংবা সে কোন জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছিল।

এছাড়া তার এই হামলার কারণ সম্পর্কেও পুলিশ এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি।

সংযুক্ত আরব আমিরাতে জন্ম নেয়া ওই ব্যক্তি জার্মানিতে রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাত হয়েছিল। ২০১৫ সাল থেকে সে জার্মানিতে থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে দেশে ফেরত পাঠানো যাচ্ছিল না বলে জানিয়েছে পুলিশ।

 

ট্যাগ: ছুরি নিয়ে হামলাহামলাকারী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমারের বিদায়টা রাজসিকই হল!

পরবর্তী

এসি কারখানা থেকে বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার

পরবর্তী
জিহাদী বই

এসি কারখানা থেকে বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার

জয়া আহসানের হাতে ‘সেরা বাঙালি ২০১৭’ সম্মাননা তুলে দেন প্রসেনজিৎ​ চট্টোপাধ্যায়

এবার ‘সেরা বাঙালি’ জয়া আহসান ও মাশরাফী

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT