বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের বড় ভাই কাজী ইকরামুল বাশার তুহিন ক্যান্সারে আক্রান্ত হওয়ায় সবার কাছে দোয়াপ্রার্থনা এবং তার পাশে দাড়ানোর অনুরোধ জানিয়ে ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন মুশফিকুর রহিম। নব্বই দশকের জনপ্রিয় ফুটবলার, মোহামেডানের হয়ে খেলা ইকরামুল পাকস্থলির ক্যান্সারে ভুগছেন।
টাইগারদের টেস্ট দলের অধিনায়ক ও ব্যাটিং-য়ের অন্যতম ভরসা মুশফিক একটি ছবিসহ ‘প্রিয় ভাই’ বাশারের পরিবারের এই সংকট সময়ে সবার কাছে দোয়া চান। বাশারসহ তার ভাই ও তামিম, মাশরাফিকে সাথে নিয়ে পোস্ট করা ছবিটির পাশাপাশি সাবেক অধিনায়কের ভাইকে আল্লাহ দ্রুতই সুস্থ করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মুশফিক লিখেন, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে অবশ্যই কিছু করা সম্ভব। আল্লাহর কাছে দোয়া চাইছি। আর সবাইকে অনুরোধ করছি পাশে দাঁড়ানোর চেষ্টা করতে।







