চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাবিবুলের রেকর্ডটি এখন তামিমেরও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেট খেলতে থাকা দুই বাংলাদেশি ক্রিকেটার, ব্যাটসম্যান ও উইকেটরক্ষক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ইনিংসে হঠাত লাফিয়ে ওঠা বলে সেঞ্চুরির দিকে আগানো হয়নি, দ্বিতীয় ইনিংসেও লাফিয়ে ওঠা এক বল গ্লাভস ছুঁয়ে গেল উইকেটরক্ষকের হাতে। তামিম ইকবালের তিনঅঙ্ক ছোঁয়া হল না মিরপুর টেস্টে। তবে এর মাঝেই দারুণ একটি রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। এই বাঁহাতি উদ্বোধনী একই টেস্টে জোড়া ফিফটির দেশিয় রেকর্ডে হাবিবুল বাশারের পাশে বসেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে দলের দুঃসময়ে তামিমের ব্যাটে এসেছিল ৭১ রান। মঙ্গলবার দ্বিতীয় ইনিংসেও সাবলীল ব্যাটিংয়ে ৭৮ রানের অবদান রেখে সাজঘরে ফিরেছেন। যেটি একই টেস্টের দুই ইনিংসে তার ষষ্ঠবারের মত জোড়া ফিফটির কীর্তি।

ছয়বার এই কীর্তি গড়ে বাংলাদেশি রেকর্ডে সবার ওপরে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল। ৫০ টেস্টের ক্যারিয়ারে এই কীর্তি গড়েন তিনি। তামিমেরও লাগল ৫০ টেস্টেই।

তামিম প্রথমবার একই টেস্টে জোড়া ফিফটির কীর্তি গড়েন ২০০৮ সালে, ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে; ছিল ৫৩ ও ৮৪ রানে ইনিংস। পরে ২০১০ সালে মিরপুরে, ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ ও ৫২। ২০১১ সালে ইংল্যান্ডের মাটিতে লর্ডসে ৫৫ ও ১০৩। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই মিরপুরে ৯৫ ও ৭০ রান করেন। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে করেছিলেন ১০৯ ও ৬৫ রান। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এল ৭১ ও ৭৮ রানের ইনিংস।

হাবিবুল ও তামিমের পর বাংলাদেশের হয়ে একই টেস্টে তিনবার জোড়া ফিফটি করেছেন সাকিব আল হাসান। দুইবার করে নিয়ে তারপরে আছেন মুশফিকুর রহিম ও নাসির হোসেন।

ট্যাগ: তামিমহাবিবুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভুয়া খবর ছড়ানো বন্ধে ফেসবুকের নতুন উদ্যোগ

পরবর্তী

বিশ্বে মুসলিম বিরোধী প্রমাণ করতে রোহিঙ্গা প্রবেশে বাধা: রিজভী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে মুসলিম বিরোধী প্রমাণ করতে রোহিঙ্গা প্রবেশে বাধা: রিজভী

চুমু নিষেধ, ধর্ষণ ডালভাত

সর্বশেষ

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT