বাংলাদেশ

হাফ পাসের দাবিতে মঙ্গলবারও সড়ক অবরোধ

Bangladesh commuters gather on a busy street near a metro rail station. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

বাসে হাফ পাসের দাবিতে আজ মঙ্গলবারও রাজধানীর বিভিন্নস্থানে সড়ক আবরোধ করে শিক্ষার্থীরা। সেসময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

এদিন সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা, মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এতে ‍দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। বেশ কিছুক্ষণ পর অবরোধ তুলে নেয় তারা।

আগামী বৃহস্পতিবারের মধ্যে দাবি আদায় না হলে আবারো রাস্তায় নামার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা মিরপুর রোডে যানবাহনে হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। মিরপুর রোড, সাত মসজিদ রোড, এলিফ্যান্ট রোডে যান চলাচল প্রয় এক ঘণ্টা বন্ধ থাকে।

শিক্ষার্থীদের দাবি, বাস ভাড়া অর্ধেক করার পাশাপাশি যানবাহনে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করতে হবে।

তাদের অভিযোগ, সড়ক অবরোধ চলাকালে পুলিশের এক কর্মকর্তা গুলি করে হত্যার হুমকি দিয়েছে। তারা ওই পুলিশ কর্মকর্তার বিচারও দাবি করে।

বিষয়:জনদুর্ভোগ বাসভাড়া যানজট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…