চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হানিফ ফ্লাইওভারের টোল পরিশোধ বিকাশে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

এখন বিকাশে দেশের দীর্ঘতম মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল পরিশোধে কোথাও না থেমেই ফ্লাইওভার ব্যবহার করতে পারবেন। 

সোমবার বিকাশের পক্ষ থেকে জানানো হয়েছে: ফ্লাইওভারের আটটি বের হওয়ার পথে প্রথাগত পদ্ধতিতে টোল দেয়ার জন্য অপেক্ষা না করে যানবাহনের গায়ে লাগানো আরএফআইডি স্টিকারের স্বয়ংক্রিয় স্ক্যানিং এর মাধ্যমে সরাসরি পার হওয়ার সুযোগ তৈরি করেছে বিকাশের এই সেবা। স্টিকারযুক্ত যানবাহনগুলো ফ্লাইওভার থেকে নামার সময় ‘টি’ চিহ্নিত লেন ব্যবহার করবে এবং সেখানে স্বয়ংক্রিয়ভাবে গেট খুলে যাবে। ফলে বাড়তি কোন সময়ই লাগবে না।

চার চাকা বিশিষ্ট বা তার উর্ধে যানবাহনের জন্য একবারে ১টি থেকে সর্বোচ্চ ১০০টি যাত্রার টোল বাড়তি কোন চার্জ ছাড়াই বিকাশে পরিশোধের সুযোগ রয়েছে।

দুই ধাপে বিকাশে টোল পরিশোধ করতে হয়। বিকাশ অ্যাপের সাজেশন থেকে ‘ফ্লাইওভার টোল’ ক্লিক করে অথবা সরাসরি এই লিংকে ক্লিক করে প্রথম ধাপে ১০০ টাকা (প্রতিটি গাড়ির জন্য) পরিশোধ করে প্রথমবার নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন ফি বিকাশেই পরিশোধ করা যাবে। নিবন্ধন হয়ে গেলে সায়েদাবাদ জনপথ মোড় এর সেন্ট্রাল প্লাজা থেকে আরএফআইডি ট্যাগ বা স্টিকার সংগ্রহ করতে হবে।

পরের ধাপে একই ওয়েবসাইটে অ্যাড ট্রিপ অপশন থেকে পে উইথ বিকাশ নির্বাচন করতে হবে। এরপর ট্রিপ সংখ্যা, বিকাশ অ্যাকাউন্ট নম্বর, ভেরিফিকেশন কোড ও পিন দিয়ে টোল পরিশোধ সম্পন্ন করা যাবে। টোল পরিশোধের পদ্ধতি-এই লিংকটি ক্লিক করেও জেনে নিতে পারবেন গ্রাহক।

গ্রাহক কবে কত টাকা টোল দিয়েছেন, কত টাকার টোল ব্যবহার করেছেন এমন তথ্যও মেয়র হানিফ ফ্লাইওভারের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন।

Reneta

মেয়র হানিফ ফ্লাইওভারের ৮টি প্রবেশ পথ এবং ৮টি বের হওয়ার পথ রয়েছে। ঢাকার সঙ্গে দেশের অধিকাংশ অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে এবং যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে নির্মিত এই ফ্লাইওভারটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানের ডেপুটি চিফ অফ মিশন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ করা হয়েছে

জুলাই ২৩, ২০২৬

বিশ্বকাপে ইয়ামালের সেরা পারফরম্যান্স দেখিনি: লেভান্ডোভস্কি

জুলাই ২৩, ২০২৬

মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না: ইরান

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT