চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের শক্তিতে ভরসা রেখে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে বাংলাদেশের বড় শক্তির জায়গা স্পিন। আর খেলা যখন মিরপুরে, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় স্পিন বিষেই নিউজিল্যান্ডকে নীল করার পরিকল্পনা করছে টিম টাইগার্স। ম্যাচের আগে টাইগার ডেরায় দুঃসংবাদ হয়ে এসেছে নাঈম হাসানের চোট। বুধবার সকাল সাড়ে ৯টায় শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সিলেটে ১৫০ রানে কিউই-বধের পর আত্মবিশ্বাসী নাজমুল হোসেন শান্তর দল। আরেকবার টিম সাউদির দলকে হারাতে পারলে বিসিবি থেকে বড় পুরস্কার পাবেন ক্রিকেটাররা, প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের উপলক্ষ প্রলেপ দিতে পারে বিশ্বকাপ-ব্যর্থতার গ্লানিতেও।

বাংলাদেশ স্পিন দিয়েই ঘায়েল করতে চাইবে সফরকারীদের। তবে মিরপুর টেস্টের আগেরদিন অনুশীলনে নাঈম চোট পাওয়ায় কম্বিনেশন বদলাতে পারে। এ অফস্পিনারের জায়গায় অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে দেখা গেলেও অবাক হওয়ার থাকবে না। স্পিনই যে টাইগার দলটির শক্তির উৎস।

ম্যাচের আগেরদিন মিরপুরের আবহাওয়া ছিল গুমোট। মেলেনি রোদের দেখা। দুই দলই অনুশীলন করেছে সকালে। নিজেদের সামর্থ্য আর শক্তির জায়গাতে বিশ্বাস রেখে পরিকল্পনা করছেন টাইগার হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এবার অধিনায়ক নন, আসেন হাথুরু নিজেই।

সিরিজ জয়ের হাতছানি নিয়ে ম্যাচে নামতে চলা দলটির প্রতি হাথুরুসিংহের বিশেষ কোনো বার্তা নেই। সিলেটের মতোই লড়াকু বাংলাদেশকে দেখতে চান মিরপুরেও। একই মনোভাব নিয়ে খেলার দিকে জোর দিয়েছেন তিনি।

Reneta

‘বার্তাটা একই। আমাদের যা আছে তা নিয়ে খেলা, নিজেদের সামর্থ্যটা বোঝা। প্রতিটি সেশনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করা। এই দল অভিজ্ঞতার দিক থেকে তরুণ। কিন্তু দক্ষতার দিক থেকে ওরা খুবই ভালো। ওরা সাধারণত যে ধরনের খেলা খেলে, জাতীয় লিগে বা অন্যকোথাও, সেই স্বাধীনতা যদি ওদের দেয়া হয়, তাহলে ওরা ভালো খেলে।’

‘এটা আমাদের ঘরোয়া ক্রিকেটের কৃতিত্ব, এই দলে সাতজন এনসিএল খেলে এসেছে। ওদের মাঠের এনার্জি পঞ্চম দিনও দারুণ ছিল। এই ছোট ছোট বিষয়ে আমার নজর থাকে। তরুণ দল, তারা তাদের সবটা দিয়েছে। বার্তা হচ্ছে, একই জিনিস আবার করো।’

মিরপুরের উইকেট নিয়ে ম্যাচের আগে ভাবনা-চিন্তা করে লাভ হয় না খুব একটা। কেননা এই মাঠে এতবেশি ম্যাচ হয় তাতে উইকেট অপ্রত্যাশিত আচরণই করে বেশিরভাগ সময়। হাথুরুসিংহে ম্যাচে উইকেটের আচরণ দেখে সেশন বাই সেশন পরিকল্পনা নিয়ে আগাতে চান ঢাকা টেস্টে।

‘আপনারাও জানেন যে মিরপুরের উইকেট মাঝেমধ্যে বুঝে ওঠা কঠিন, এমনকি গোটা দুয়েক সেশন খেলার আগ পর্যন্ত বোঝা যায় না। এতবেশি ব্যস্ততায় থাকতে হয় এই উইকেটকে, আমার মনে হয় না বিশ্ব ক্রিকেটে আর কোনো ভেন্যুতে এত খেলা হয়। আমরা তাই ধারণা করতে পারছি না, কী হবে এখানে। আমরা চেষ্টা করব খুব বেশি পরিবর্তন না করতে।’

টেস্টে বাংলাদেশের ১৯টি জয়ের আটটিই মিরপুরে। তাতে জয় ছাড়া অন্যকিছু ভাবার সুযোগ নেই স্বাগতিকদের। তাইজুল ইসলাম যেভাবে ‘বাঁ-হাতের খেল’ দেখাচ্ছেন স্পিনে, তাতে স্বচ্ছন্দে থেকে ম্যাচে নামতে পারছে বাংলাদেশ। কিউই অধিনায়ক টিম সাউদিও জানেন স্পিনের দ্বৈরথই হতে চলেছে মিরপুরে।

‘নিঃসন্দেহে স্পিনই এখানে বড় প্রভাবক হবে। সিলেটে আমরা যেমন দেখেছি তেমন উইকেটই আশা করতে পারি এখানে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চণ্ডিকা হাথুরুসিংহেটিম সাউদিতাইজুলবাংলাদেশ-নিউজিল্যান্ডমিরপুরলিড স্পোর্টসশান্তশের-ই-বাংলা স্টেডিয়ামসাউদিহাথুরু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৪ দলের সাথে আসন ভাগাভাগি নিয়ে দু’একদিনের মধ্যে সমঝোতা হবে: ওবায়দুল কাদের

পরবর্তী

আবারও শীর্ষ ভ্যাটদাতার তালিকায় নগদ

পরবর্তী

আবারও শীর্ষ ভ্যাটদাতার তালিকায় নগদ

বড়দিন-থার্টিফার্স্টে বার বন্ধ থাকবে, ‘ফানুস’ ওড়ালে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT