চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুর পদত্যাগের কারণ জানালেন বোর্ড সভাপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বোর্ড সভাপতি হাথুরুসিংহে পদত্যাগের কারণ ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা সিরিজ চলাকালীন পদত্যাগপত্র পাঠান হাথুরুসিংহে। সিরিজ শেষে চলে যান অস্ট্রেলিয়ার বাড়িতে। দেশের সংবাদমাধ্যম তার পদ ছাড়ার কথা জানতে পারে সপ্তাহ দুয়েক পর। কিন্তু বাংলাদেশের সফল কোচ কেন নিজেকে সরিয়ে নিলেন সেটি অজানাই ছিল। অবশেষে বিসিবির সঙ্গে বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সারতে এসে তিনি বোর্ড সভাপতিকে জানালেন মুখ ফিরিয়ে নেয়ার কারণ। তাতে যেমন রয়েছে খেলোয়াড়দের উপর তীব্র অসন্তোষ, রয়েছে প্রোটিয়া সফরের বাজে পারফরম্যান্সের হতাশাও।

শনিবার সন্ধ্যায় হাথুরুকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। তখনই বিদায়ী কোচের বলা কারণগুলো জানান বোর্ড সভাপতি, ‘সাউথ আফ্রিকা সিরিজ নিয়ে তার প্রথম থেকেই একটা অসন্তুষ্টি ছিল। খেলোয়াড়দের মানসিকতা নিয়েও অসন্তুষ্টি ছিল। উদাহরণ হিসেবে বলেছে সাকিবের না খেলার কথা। সাকিব যে যাবে না এটা সে মেনে নিতে পারেনি। তার প্রশ্ন ছিল দেশের এত বড় একটা সিরিজে সাকিব কেন খেলবে না। পাশাপাশি ওখানে আরও এমন ঘটনা ঘটেছে যাতে তার মনে হয়েছে, এই ধরনের দলকে তার আর দেয়ার কিছুই নেই। যা দেয়ার দিয়ে ফেলেছে। তাই চলে চাওয়াই ভাল। মনে করেছে যেভাবে চলছে, সেভাবে চললে সে বাংলাদেশকে আর সামনে নিয়ে যেতে পারবে না।’

‘হাথুরুসিংহে কয়েকটা কথা বলেছে, যেগুলো বাংলাদেশ ক্রিকেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটা লেভেলে উঠে এসেছি। সাউথ আফ্রিকায় আমাদের পুরো পারফরম্যান্স নিয়ে সে অত্যন্ত হতাশ। সে কখনও চিন্তাই করতে পারে না বাংলাদেশ এ ধরণের খেলা খেলতে পারে। এটা তার ভাবনায়ই ছিল না।’ -যোগ করেছেন বোর্ড সভাপতি।

বিদায়টা পেশাদারিত্বের সঙ্গে না হলেও হাথুরুকে আরেকবার বাংলাদেশের জন্য আদর্শ কোচ বলতে দ্বিধা করেননি নাজমুল হাসান, ‘সে যখন বাংলাদেশ দলের কোচ হয় তখন অনেকেই তাকে চিনত না। নামকরা কোচ ছিল না। অনেকে তার নামই কোনোদিন শোনেনি। কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ায় মনে হয়েছে হাথুরুসিংহে বাংলাদেশের জন্য আদর্শ কোচ। ও যতদিন ছিল আমরা যা যা চাইছিলাম দিতে পারছিল। আমাদের সাথে একটা মিল ছিল। তার অবদানটা আমরা সবসময়ই মনে রাখবো।’

‘তাকে আমরা একবারও বলিনি থেকে যেতে। যেহেতু একেবারেই সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত নেয়ার সময় জানালে হয়ত বলতাম। সে বলেছে এখানে যে সহায়তা পেয়েছে আগে কখনও পায়নি। নিশ্চিত না সামনে কোথাও পাবে কী না। বাংলাদেশ দল নিয়ে তার আশা অনেক উপরে। সে অনেক প্রশংসা করেছে।’ নাজমুল হাসান বিদায়ী হাথুরুর কথাগুলো এভাবেই সামনে আনলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চন্ডিকা হাথুরুসিংহেনাজমুল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যানচেস্টার ডার্বিতে দুই যুযুধান কোচের ধুন্ধুমার লড়াই

পরবর্তী

৭০ বছরে মানবাধিকার সনদ, বছরজুড়ে নানা আয়োজন

পরবর্তী
একজন মহিলা মানবাধিকার সনদ পত্র দেখছেন, কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৭০ বছরে মানবাধিকার সনদ, বছরজুড়ে নানা আয়োজন

নতুন মুখের সন্ধানে পরিচালক সমিতি

‘নতুন মুখের সন্ধানে, কে হবে সুপারস্টার?’

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT