চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতুড়িতন্ত্র!

গোধূলি খানগোধূলি খান
৩:২৯ অপরাহ্ন ০৭, জুলাই ২০১৮
মতামত
A A

এতো সাহস, স্বাধীন গণতান্ত্রিক দেশে অধিকার চাস! যত বড় মুখ না তত বড় কথা! কিসের অধিকার? কিসের কোটা, আমরা যেভাবে সব সেট করবো সেইভাবে হবে। দেশ মধ্যম আয়ের ক্যাটাগরিতে এমনি এমনি যাচ্ছে? প্রয়োজনের তুলনায় কম পাবলিক বিশ্ববিদ্যালয়, তো কি হয়েছে? প্রয়োজনের অনেক কম স্কুল-কলেজ আছে তো কি হয়েছে? বিদেশি ব্যাংকে সাড়ে চার হাজার কোটির উপরে টাকা রয়েছে আমাদের একদল মানুষের উন্নয়ন নয় সেটা।

যানজটে দেশ স্থবির মানে, দেশের মানুষের একের অধিক গাড়ি কেনার ক্ষমতা হয়েছে। এই উন্নয়ন কি চোখে লাগে না। ডাক্তার-হাসপাতাল কম তো কি হয়েছে? মানুষ দেশে চিকিৎসা না করে বিদেশে যাচ্ছে লাখ লাখ টাকা খরচ করছে। কোটি টাকার অধিক খরচ করে ফ্ল্যাট কিনছে; কারণ দেশে কিছু মানুষ সক্ষম এখন।

আগে মানুষ দুর্ঘটনায় মারা গেলে ৫ হাজার টাকা সাথে একটা ছাগল দেয়া হতো। এখন গাড়ী চাপায় মানুষ মারা গেলে ২০ লাখ টাকা দেয়া হয়। ৫ হাজার থেকে ২০ লাখ কত্ত উন্নয়ন হয়েছে ভাবা যায়! আগে পুলিশের ভয়ে অপরাধী লুকিয়ে থাকত, এখন পুলিশ কত অপরাধীবান্ধব! অপরাধীকে সেভ করে বাসায় পৌঁছে দেয়। কেউ চা-সিগারেটের খরচ দেয় মাত্র, কিংবা খুশি হয়ে কেউ কেউ কোক খাবার পয়সা দেয়- তার পরিমাণ কত তা আলোচ্য বিষয় হতে পারে। কিন্তু পুলিশ ও অপরাধী কেমন ভাই-ভাই বা বন্ধু-বন্ধু ভাব। এমন কি আগে ছিলো? উঁহু! উন্নয়নের কারণে হয়েছে। আজ অপরাধীরা প্রকাশ্যে ঘুরতে পারে, মন্ত্রী-এমপি, নেতা ও পুলিশের সামনে ঘুরে বেড়ায়। কেউ কিছু বলার সাহস রাখে না। অপরাধী বুক ফুলিয়ে রাস্তায় হাঁটার যোগ্যতা রাখে। ভেবে দেখেছিস কত উন্নয়ন এখানে। সম্পর্কের উন্নয়ন। হিন্দি সিরিয়াল কাল্পনিক গল্প ফেল মারবে আমাদের এই সত্যি গল্পের কাছে।

একদল ছেলে-মেয়ে কি শুরু করছে কোটার নামে? আন্দোলনের নামে শয়তানি, ছাত্রদের সাথে শিক্ষকরাও দেখি শয়তানি করছে। এক শিক্ষক পুলিশের প্রিজন ভ্যানে হাত রেখেছিল, এতে যে প্রিজন ভ্যানের ক্ষতি হয়ে যেত, শিক্ষক তো হাত দিয়ে আসামি ভ্যান তুষ করে ফেলতে পারত, এ কারণে এরেস্ট করার জন্য টানাটানি চলছিল। বেটা বেঁচে গেছে যে এরেস্ট করিনি। কত্ত সাহস! পুলিশের সামনে পুলিশের ভ্যানে হাত। হাত ভেঙ্গে গুড়িয়ে দেব হাতুড়ি মেরে। আমাদের হাতুড়িতন্ত্র জিন্দাবাদ। যেই আন্দোলন করবে তাকে হাতুড়ি পেটা করে পঙ্গু করে দেব চিরতরে। একজন পঙ্গু হলে তাকে দেখে হাজার হাজার আন্দোলনকারী ছেলে মেয়ে ভয়ে পালায় যাবে।

এতো কিছুর পরও এই ছাত্ররা কিসের আন্দোলন করে? তাদের তো বলা হয়েছে কোটা বাতিল, তারপর আবার কি? কিসের রূপরেখা? যখন করার করবো? বেইমান ছোটলোকের দল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়িস তো নাম মাত্র বেতন দিয়ে। উন্নত বিশ্বের দেশগুলির লেখা পড়ার খরচ জানে কত?? সেই তুলনায় তো মাগনা পড়ছিস, তাহলে এতো বড়াই কিসের। তোরাই যদি চাকরি করবি তাহলে এই যে সারা বছর দলীয় পোলাপান দলের জন্য লাফালাফি করে ওদের কি হবে? ওদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে কর্তব্য আছে। তোরা সব ছোটলোকের দল তোদের জন্য প্রায় ফ্রি করে দেয়া হয়েছে পড়াশোনা সেগুলি কর। পাশ করে চাকরি পাবি কি পাবি না। বাঁচবি কি বাঁচবি না সেগুলি দেখাও কি আমাদের দায়িত্ব।

আমাদের কত্ত কত্ত বড় দায়িত্ব রয়েছে, আমাদের নেতারা ঋণ করে মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশ থেকে দেশ ও দশের উন্নয়নের জন্য, সেই টাকায় দেশের কাজে না লাগালেও দশের কাজে মানে আমাদের কিছু মন্ত্রী-এমপি ও নেতার উন্নতির কাজে লাগছে। সুইসব্যাংকে জমছে টাকার পাহাড়, হ্যাঁ আমরা কিছু মানুষ ভালো থাকবো, তাতে কি তোদের ভালো লাগছে না। তোরা মানুষের ভালো চাস না কেন? শুধু নিজের কথা ভাবিস? ভর্তি, চাকরি নিয়ে আন্দোলন করিস? আরে মানুষকে নিয়ে ভাব। আমরা দলের সবার কথা ভাবি, হাতে রাখতে তাদের করা সব অন্যায়ে চোখ বুজে রাখি। কেউ প্রমাণসহ ধরিয়ে দিলেও আমাদের বোধ, বিবেক জাগ্রত হয় না। কেমন বিবেক বর্জিত চামার হয়ে আছি।

Reneta

কোটা সংস্কারশুধু কোটা কেন সরকারের বিরুদ্ধে যায় এমন কথা কেউ বলতে পারবে না, বললেই চলবে হাতুড়ি। চলবে মামলা। হ্যাঁ গাড়ী চাপা দিয়ে মানুষ খুন কর, ব্যাংক লুট কর, সংখ্যালঘুদের সম্পত্তি কেড়ে নে, হাজার হাজার কোটি টাকা লুঠ করে, মানুষকে ঠকিয়ে পথের ফকির করে দে, সরকারী সম্পত্তি ভোগদখল কর, রেপ কর, রেপ করে খুন কর, ছিনতাই, রাহাজানি কর, ঘুষ খা, যা ইচ্ছে তাই কর শুধু দলের ছাতি মাথায় দিয়ে কর, তাহলে সব মাফ, সাত খুন মাফ। ন্যায়ের গান শোনাবি কি হাতুড়ির এক আঘাতে বুঝবি কত ধানে কত চাল।

এত্তো এত্তো কিছু করার অপশন থাকতে নিরস্ত্র, নিরামিষ কোটা আন্দোলন, যেখানে নেই অস্ত্রের ঝনঝনানি, নেই গোলাবারুদের গন্ধ, নেই পিকেটিং তাহলে কিসের আন্দোলন রে, দেখ তোদের আন্দোলেনকে কেমন আলোচিত করে দিলাম হাতুড়ি মেরে। মেয়েদের বেশ্যা উপাধি দিয়ে। মেয়েগুলিকে রেপের ভয় দেখিয়ে বের করে দেব হল থেকে ভার্সিটি থেকে। আর ছেলেগুলি তো জেল আর হাতুড়ির ভয়ে পালিয়েছে।

চোখের সামনে রাস্তা, দালান, ব্রিজে রডের বদলে বাঁশ দিচ্ছি তা দেখেও যে জাতি চুপ। সেই জাতি ও দেশের পিছনে বাঁশ দিয়েছি, তাদের অনুভূতিতে নেই। অনুভূতি নেই বলেই আমরা বুক ফুলিয়ে হাতুড়ি বাড়িতে চুপ করিয়ে চলেছি, জয় হাতুড়ি, জয় হাতুড়িতন্ত্র।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে নেপালের বিপক্ষে জোড়া গোল করতে চান রোনান

মার্চ ৩০, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলার উদ্বোধন

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মবের মাধ্যমে কিছু আদায়ের প্রবণতা বন্ধ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT