কক্সবাজারের উখিয়ায় বন্য হাতির চলাচলের জন্য নির্ধারিত পথেও বসবাস করছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা। এতে শুধু হাতি নয় অন্য পশু-পাখিরও আবাসস্থল ধ্বংস হচ্ছে। অন্যদিকে হাতির আক্রমণে একমাসে ৮ রোহিঙ্গার মৃত্যুর ঘটনাও ঘটেছে।
কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির বলেন, রোহিঙ্গারা বনের কাছাকাছি গিয়ে আবাসস্থল গড়ছে। এর ফলে হাতি বিপরীতমুখী হয়ে উঠছে। এ কারণে তাদের প্রতি হাতি আক্রমণাত্মক হয়ে উঠছে। ফসলহানি করছে। হাতি প্রায়ই লোকালয়ে এসে বাড়ি-ঘর ভেঙ্গে ফেলছে। বর্তমানে এটি খুব বেড়ে গেছে।
‘হাতি চলাচলের জন্য নির্ধারিত রাস্তা জনমানবশূন্য হওয়ার কথা থাকলেও সেখানে এখন লাখো রোহিঙ্গার বসতি। এতে আতংকিত হয়ে হাতি বিরূপ আচরণ করছে। এরই মধ্যে হাতির আক্রমণে ৮ জনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছে।’
তিনি জানান, কক্সবাজার এবং বান্দরবানে হাতির বসবাসের এমন ১২টি করিডোর রয়েছে। এসব করিডোরের কাছাকাছি রোহিঙ্গারা বসতি গড়ায় খাদ্য সঙ্কটেও পড়ছে হাতিসহ অন্য প্রাণী। দিশেহারা হয়েই হাতি বিরূপ আচরণ করছে।
প্রাণীর নিরাপদ আবাসস্থল থেকে রোহিঙ্গাদের দ্রুত অন্যত্র সরিয়ে নেয়ার আহ্বান জানাচ্ছেন পরিবেশবাদীরা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







