চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতিয়ায় সংঘর্ষে নিহত আওয়ামী লীগ কর্মীর মৃতদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৭
জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালী জেলা প্রতিনিধি: উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী আওয়ামী লীগে’র কয়েকটি গ্রুপের মধ্যে বিবাদমান সহিংসতার জের ধরে নিহত আওয়ামী লীগের এক কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদী থেকে নিহত বাহার সর্দারের গলা ও পেট কাটা অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

রোববার ভোরে তমরদ্দি ঘাট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত বাহার সর্দার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্লকিয়া গ্রামের আলী আহমদের ছেলে। তিনি হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, রোববার ভোরে মনপুরা ও হাতিয়ার মাঝামাঝি একটি চর থেকে অর্ধগলিত অবস্থায় বাহার সর্দারের মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা।

খবর পেয়ে তমরদ্দি ঘাট থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী আওয়ামী লীগের বিবাদমান সহিংসতার জের ধরে ১৩ এপ্রিল দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়। এসময় ২টি বাড়ীতে হামলা ও ভাঙচুর করা হয়। ওই দিন সকালে চরকিং ইউনিয়নের মুরাদ মেম্বারের বাড়ীসহ দুইটি বাড়ীতে হামলা চালায় বিরোধীপক্ষ।

ঘটনার সময় প্রাণ রক্ষায় লোকজন দৌড়ে স্থানীয় ভৈরব বাজার এলাকায় অবস্থান নিলে হামলাকারীরা সেখানে উপস্থিত লোকজনের উপর হামলা চালায়। এসময় তারা বাহার সর্দার’কে হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেয়।

Reneta

উপস্থিত অন্যরা নদীতে ঝাঁপিয়ে প্রাণে রক্ষা পায়। এরপর হামলাকারীরা ৬নং ওয়ার্ডের তাহের মেম্বারের বাড়ীতে হামলা চালায়। এসময় স্থানীয় লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এতে নূরুল আলম (৩০) নামে এক হামলাকারী নিহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিয়ন পরিষদ নির্বাচননোয়াখালীলাশ উদ্ধারহাতিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT