জনপদ

হাতিয়ায় ট্রলার ডুবি: নববধূসহ ৭ জনের মরদেহ উদ্ধার

নৌকাডুবির ঘটনায় উদ্ধারকাজে অংশগ্রহণকারী লোকজন ও মৃতদেহের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতিয়ায় ট্রলার ডুবির ঘটনায় উদ্ধারকাজ চলাকালে লোকজন ও মৃতদেহ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালীর হাতিয়ায় ক্যারিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বরযাত্রী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা অন্তত ৭০-৭৫ জন যাত্রী নদীতে ডুবে যায়। যার মধ্যে নববধূ ও শিশুসহ ৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড।

উদ্ধারকৃত মরদেহগুলো হাতিয়া-২ এর চানন্দী ইউনিয়নের নববধূ তাসলিমা বেগম(২১), আফরিন আক্তার লামিয়া, আছমা বেগম, লিলি আক্তার, হোসনে আরা বেগম রূপা, নাসিরপুর, রাহেনা বেগম, নূর জাহান।

দুর্ঘটনা থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তবে এ দুর্ঘটনায় নিখোঁজের সঠিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

মঙ্গলবার উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৭০ – ৮০ জন যাত্রী নিয়ে কেয়ারিংচর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।

দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কূলে উঠছেন। তবে এখন পর্যন্ত এ দুর্ঘটনায়  কতজন যাত্রী নিখোঁজ রয়েছেন তা নির্ণয় করা যায়নি বলে জানায় কোস্ট গার্ড।

বিষয়:ট্রলার ডুবি নোয়াখালী হাতিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…