আন্তর্জাতিক

গরম পথে হাঁটতে গিয়ে অন্ধ হাতির পায়ে রক্তক্ষরণ

আনন্দিত হাতি বনে ঘুরে বেড়াচ্ছে, প্রকৃতি ও প্রাণীর সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে একটি হাতি দাঁড়িয়ে রয়েছে, সবুজ গাছপালা ও মাটি দ্বারা ঘেরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের উত্তর প্রদেশের  একটি হাসপাতালে ৬০বছর বয়সী একটি অন্ধ হাতিকে ভর্তি করা হয়েছে। গরম রাস্তায় অত্যধিক হাঁটার  কারণে হাতিটির পায়ে রক্তক্ষরণ হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ধারণা করছে হাতিটিকে দীর্ঘদিন ভিক্ষাবৃত্তির কাজে ব্যবহার করা হয়েছে।

কর্তৃপক্ষ বলেছে,আদার (হাতি) পাগুলোতে এতটাই ক্ষত সৃষ্টি হয়ে গেছে যে সে ক্রমাগত ব্যথা অনুভব করছে এবং সে নিজের ওজন বহন করতেও অক্ষম।

৬০ বছর বয়সী এই মহিলা হাতিটিকে হাতি সংরক্ষণ ও পরিচর্যা কেন্দ্রে পুর্নবাসন করা হয়েছিল। কিন্তু একাধিক রোগে ভুগছে বলে হাতিটিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, বার্ধক্য ছাড়াও  আদা অন্ধ এবং অপুষ্টিজনিত রোগে ভোগছে।

হাতিটির পায়ের ব্যাথা প্রশমনের জন্য গার্ড থেরাপি দেয়া শুরু করা হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও আর্থাইটিসের কারণে সৃষ্ট ব্যথা কাটিয়ে উঠতে হাতিটির জন্য মাটির বিছানার ব্যবস্থা করা হয়েছে। এতে করে তার পায়ের জয়েন্টে চাপ কম পড়বে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

সূত্র:এনডিটিভি

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…