চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতাহাতিতে জড়িয়ে গেল আফগান-পাকিস্তান সমর্থকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ২৯, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মাঠের লড়াইয়ে ব্যস্ত পাকিস্তান-আফগানিস্তানের ক্রিকেটাররা। বাতাসে ভেসে সেই উত্তাপের তেজ আছরে পড়ল হেডিংলির গ্যালারিতে। খেলা দেখা ভুলে নিজেরাই মারামারিতে জড়িয়ে পড়লেন আফগানিস্তান-পাকিস্তান সমর্থকেরা!

শনিবার ম্যাচ শুরুর এক ঘণ্টা বাদে মাঠের কার্নেগী প্যাভিলিয়ন প্রান্তে উত্তাপ ছড়িয়েছে দুই দেশের সমর্থকদের মাঝে। একটা সময় হাতাহাতিতে রূপ নিলে থামাতে এগিয়ে আসতে হয় আইন-শৃঙ্খলা কর্মীদের। একাধিক দর্শককে মাঠ থেকে বেরও করে দিয়েছেন নিরাপত্তাকর্মীরা।

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের স্টেডিয়াম থেকে বের করে দেয়ার সময়ও তৈরি হয় অরাজক পরিস্থিতির। লোহার গেট পেরিয়ে নিরাপত্তাকর্মীদের ওপরও হামলা চালায় উচ্ছৃঙ্খল সমর্থকরা। একাধিক দর্শকের হাতে দেখা গেছে লোহার রডও।

অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে ম্যাচের আগে থেকেই। ধারণা করা হচ্ছে স্টেডিয়ামের দেয়াল টপকে মাঠে ঢুকে পড়েছে কিছু সমর্থক। এরপর খেলা চলাকালীন সময়ে উত্যক্ত কথা বিনিময়ের একপর্যায়ে লেগে যায় হাতাহাতি।

ম্যাচের আগে থেকেই বেশরকম উত্তপ্ত পরিস্থিতি ছিল পাকিস্তান-আফগানিস্তান সমর্থকদের মাঝে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কও এখন বেশ রকম শীতল। এরমাঝে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত হওয়ায় পাকিস্তানের শ্যেন দৃষ্টিতে পড়েছে একসময়ের ঘনিষ্ঠ মিত্র আফগানিস্তান। ২০১৭ সাল থেকে দুই দেশের সীমান্ত এখন আপাতত বন্ধ।

ম্যাচের আগেরদিনের কথা, মাঠে ও গ্যালারিতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছিলেন আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব। শেষ পর্যন্ত ঘটল সেটাই। শেষ খবর, স্বেচ্ছাসেবক কিছু দর্শকের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন নিরাপত্তা কর্মীরা।

Reneta

লিডসের হেডিংলিতে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২২৭ রান তুলেছে আফগানিস্তান। জবাবে ৮১ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT