চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতকড়াসহ পালানোর সময় পানিতে পড়ে আসামির মৃত্যু

সুমন রয় সুমন রয়
৪:১৮ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২১
জনপদ, নরসিংদী
A A

নরসিংদীতে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালানোর সময় পানিতে পড়ে সুজন দাস নামে এক আসামীর মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ তাকে পিটিয়ে নদীতে ফেলে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার ৯ নভেম্বর সকালে সদর উপজেলার হাজীপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুজন দাস হাজিপুর এলাকার অজিত দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুজন দাসের বিরুদ্ধে চুরি ডাকাতি, ছিনতাই, মাদকসহ ১০ টির অধিক মামলা রয়েছে। এরমধ্যে ৩ টি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিল।

মঙ্গলবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে শহরতলীর হাজিপুর এলাকার একটি চানাচুর কারখানায় অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ।

সেখান থেকে তাকে গ্রেপ্তার করে এক হাতে হ্যান্ডকাপ লাগানোর সঙ্গে সঙ্গে সে পকেট থেকে ছুরি বের করে দায়িত্বরত পুলিশকে আঘাত করে। এসময় আসামি সুজন পালাতে গিয়ে পাশের হাড়িধোয়া নদীতে ঝাঁপ দেয় এবং নদী পার হওয়ার সময় মাঝ নদীতে আটকে যায়।

পরে পুলিশ নদী থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ পুলিশ ও চানাচুর ফ্যাক্টরীর শ্রমিকরা মিলে তাকে পিটিয়ে আহত করে নদীতে ফেলে হত্যা করেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, গ্রেপ্তারের সময় আসামী সুজন দাসের ছুরিকাঘাতে একজন উপপরিদর্শক ও একজন কনস্টেবল আহত হয়েছেন। পালানোর সময় নদীর মাঝখানে কোনকিছুতে আটকা পড়ায় পার হতে না পেরে নদীতেই তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ: নরসিংদী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজার ও সেন্ট মার্টিনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

পরবর্তী

বুদ্ধি প্রতিবন্ধী ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

পরবর্তী

বুদ্ধি প্রতিবন্ধী ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বাংলাদেশে স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসের টিকা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় ৬ বিভাগে মৃত্যু শূন্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬

দুই প্রজন্মের মাঝে ভালোবাসার সেতুবন্ধন

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত পেরিয়ে ভারতে, বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT