হাজী সেলিমের দেশ ছাড়া এবং ফিরে আসা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তিনি আইন মেনেই গিয়েছেন, আইন মেনেই আবার চলে এসেছেন।
বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: হাজী সেলিম জরুরি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন, আবার চলে এসেছেন। আইনগতভাবে যেটুকু প্রশ্ন আসে, তিনি একজন সংসদ সদস্য- আইনের প্রতি শ্রদ্ধাশীল।
‘‘আইনকে মাথায় রেখেই তিনি গিয়েছেন। হাইকোর্টে ভারডিক্ট হলে তার অফিসিয়াল রায় চলে আসে। ভারডিক্ট হয়েছিল, অফিসিয়ালি কিন্তু ওটা ইমপ্লিমেন্ট হওয়ার আগেই হাজী সেলিম গিয়েছেন আবার চলেও এসেছেন।’’








