হাজীদের নিরাপত্তার লক্ষ্যে ব্যক্তিগত তথ্যসমৃদ্ধ ই-ব্রেসলেট চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
হজ করতে যাওয়া প্রত্যেকের জন্য নির্মিত এ ব্রেসলেটে হাজীদের নাম, ঠিকানা, চিকিৎসা তথ্য ও জিপিএস লাগানো থাকবে। পানি প্রতিরোধক ই-ব্রেসলেটটি পরিচয় শনাক্তের পাশাপাশি নামাজের সময় বলে দেবে।
অন্য ভাষাভাষিদের যোগাযোগে সহায়তা করতে বহু-ভাষার হেল্প ডেস্কের ব্যবস্থাও রাখবে হজ কর্তৃপক্ষ।
গত বছর মিনায় হজ পালনের সময় পদদলিত হয়ে ৭৬৯ জন হাজি নিহত হয়। এ ঘটনার পর সতর্কতা হিসেবে এ পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি সরকার।







