চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজিদের টাকা মেরে ফেরার হাবের সাবেক সভাপতি

চকোর মালিথা চকোর মালিথা
৮:২৪ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

হাজিদের বাড়িভাড়ার নামে ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর সৌদি আরবে গা ঢাকা দেওয়া হাবের সাবেক সভাপতি জামাল উদ্দিনকে ধর্মমন্ত্রী অবিলম্বে দেশে ফিরে আসার নির্দেশ দিলেও ফেরেননি তিনি।

হাব এবং কমিটির অন্য সদস্যরা তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে গ্রেফতারের দাবি জানিয়েছেন। তবে এ নিয়ে কিছুটা জটিলতা চলছে মন্ত্রণালয়ে।

একেবারে শেষ মুহূর্তে অতিরিক্ত কোটায় হজ করতে সৌদি আরব গিয়ে সীমাহীন কষ্ট আর ভোগান্তিতে পড়েন ৫ হাজার বাংলাদেশী হাজি।

সৌদী আরবে হাজিদের বাড়ি ভাড়া এবং খাবার বিষয়ে ধর্মমন্ত্রী গঠিত ব্যবস্থাপনা কমিটির এক সদস্যের বিরুদ্ধে ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিয়োগ করছেন কমিটিরই অন্য সদস্যরা।

হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ বলেন, হজের ইতিহাসে এতো বড় দুর্নীতি আগে কখনও হয়নি।  আমাদের মিশন থেকে এক হাজার ৩০ টাকা করে বিল নিয়েছেন আর পাহাড়ের ওপর বাড়ি নিয়েছেন ৩০০ টাকা করে। এই দুর্নীতির সঙ্গে আর কেউ জড়িত নয়। এই বাড়ি ভাড়ার দায়িত্ব সাবেক সভাপতি জামাল উদ্দিন সাহেবের ছিলো। আমরা সরকারের কাছে লিখিত ভাবে অভিযোগ করবো এই দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

ধর্মমন্ত্রীর গঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল কবীর জামান বলেন, হিসাব দিতে সে বাধ্য। ধর্মমন্ত্রী নিজে তাকে ফোন করে দেশে ফিরে বিতর্কিত বিষয়গুলোর সমাধান করতে বলেছেন। এখন যদি সে দেশে না আসেন, হিসাব বুঝিয়ে না দেয়, দেশের বিদ্যমান আইনে তার বিচার হবে। 

Reneta

ধর্মমন্ত্রীর নির্দেশ অমান্য করে এখনো সৌদি আরবেই গা ঢাকা দিয়ে আছেন হাবের সাবেক এই সভাপতি। তবে এই সমস্যা সৃষ্টি হওয়ার পেছনে কিছু এজেন্ট এবং আমলা জড়িত বলে সৌদি থেকে দাবি করেছেন তিনি।

তবে হাজিদের এই ভোগান্তি, সীমাহীন কষ্ট, অনিয়ম আর দুর্নীতি নিয়ে তদন্তের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম বিষয়ক সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান বলেন, এটা আমরা দায়িত্ব নেইনি। ধর্মমন্ত্রী নিজে দায়িত্ব নিয়েছেন। এর জবাব উনিই দেবেন।  

হাজিদের কষ্ট দূর করতে আগামী বছরের জন্য আগেভাগেই হজের ডাটা এন্ট্রি শুরুর কথা জানিয়েছেন ধর্মসচিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজহাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখনই আফগানিস্তান ছাড়ছে না মার্কিন সেনা

পরবর্তী

তুলার চাষ কমছে মেহেরপুরে

পরবর্তী

তুলার চাষ কমছে মেহেরপুরে

প্রিন্স মুসার জন্মদিনে মিমো

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT