চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজারা সম্প্রদায়ের ১৩ সদস্যকে হত্যা করেছে তালেবান: অ্যামনেস্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ০৬, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
তালেবান যোদ্ধা, মুখে মাস্ক, অস্ত্র হাতে, আফগানিস্তানের স্থাপনা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যশনালের দাবি, আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে দায়কুন্দি প্রদেশে হাজারা সম্প্রদায়ের ১৩ সদস্যকে হত্যা করেছে তালেবান। নিহতদের মধ্যে মাসুমা নামের ১৭ বছরের একটি মেয়েও ছিল।

বিবিসি জানিয়েছে, অ্যামনেস্টের পক্ষ থেকে দাবি করা হয় ৩০ আগস্ট তালেবানের তিনশর মত সদস্য খিদির জেলায় প্রবেশ করে। সেখানে আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের (এএনএসএফ) ১১ সদস্যকে হত্যা করে। যাদের মধ্যে নয়জনকে নিকটবর্তী নদীর কাছে নেওয়ার পর সেখানে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। পালানোর চেষ্টা করতে গিয়ে দুজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।

যেসব এএনএসএফ সদস্য নিহত হয়েছেন তাদের বয়স ২৬ থেকে ৪৬ বছরের মধ্যে। নিহত সবাই হাজারা সম্প্রদায়ের। যে সম্প্রদায়ের মানুষ তালেবানের ১৯৯৬ থেকে ২০০১ শাসনামলেও নির্যাতিত হয়েছিলেন।

এটি অ্যামনেস্টির নথিভুক্ত হাজারা সম্প্রদায়ের সদস্যদের ওপর চালানো দ্বিতীয় হত্যাকাণ্ড। এর আগে ১৯ আগস্ট প্রকাশিত অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ে গজনি প্রদেশে হাজারা সম্প্রদায়ের অন্তত ৯ জনকে হত্যা করে তালেবান।

তালেবান এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশের বিরুদ্ধে হাজারা সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।

যদিও ১ সেপ্টেম্বর দায়কুন্দি প্রদেশের পুলিশ প্রধান সাইদকুল্লাহ আবেদ এ হত্যাকাণ্ডের ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, এ ঘটনায় তালেবানের এক সদস্য আহত হয়েছেন।

সাবেক সংসদ সদস্য রাইহানা আজাদ বলেন, তালেবানের দ্বারা সংঘটিত ৩০ আগস্টের ঘটনা ‘অমানবিক গণহত্যা’।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, এ হত্যাকাণ্ড প্রমাণ করে যে, তালেবান পূর্বের মতো ভয়াবহ কাণ্ড ঘটাচ্ছে।

পূর্বে তালেবান যখন ক্ষমতায় ছিল সে সময় বালখ ও বামিয়ান প্রদেশে হাজারা সম্প্রদায়ের শত শত সদস্যকে হত্যার অভিযোগ ছিল এ গোষ্ঠীর বিরুদ্ধে।

১৪ আগস্ট দায়কুন্দি প্রদেশের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে সে প্রদেশের বহু বাসিন্দাকে নিজেদের বাড়িঘর ছাড়তে হয়েছে।

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে গেলে ১৫ আগস্ট দেশটির রাজধানী কাবুলের নিয়ন্ত্রণে নেয় তালেবান। এরপর সেপ্টেম্বরের শুরুতে নতুন সরকার গঠন করে গোষ্ঠীটি।

ট্যাগ: অ্যামনেস্টি ইন্টারন্যশনালতালেবানহাজারা সম্প্রদায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোস্তাফিজদের আইপিএল শেষ, টিকে থাকল রোহিতদের আশা

পরবর্তী

শুভ মহালয়ায় শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু

পরবর্তী
শারদীয় দুর্গোৎসবের জন্য পুজো প্রস্তুতির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শুভ মহালয়ায় শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু

চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের হাত মেলানো, পেছনে চীনা ও মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইওয়ান চুক্তি মেনে চলবে চীন-যুক্তরাষ্ট্র

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT