চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজারও কণ্ঠে বর্ষবরণ

নুসরাত শারমিন নুসরাত শারমিন
২:১০ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
বর্ষবরণ আয়োজনের সংবাদ সম্মেলন

বর্ষবরণ আয়োজনের সংবাদ সম্মেলন

নতুন বছরকে বর্ণিল রঙ আর বর্ণিল ঢঙ্গে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত চ্যানেল আই। ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আই ও সুরের ধারার আয়োজনে, সানসিল্ক নিবেদিত ‘হাজারও কণ্ঠে বর্ষবরণ ১৪২৪’। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক সানসিল্ক। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান হবে পহেলা বৈশাখ ভোরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত প্রাঙ্গণে। সূর্যোদয়ের পরই শুরু হবে অনুষ্ঠান। এক হাজার শিল্পীর কণ্ঠে থাকবে বর্ষবরণের গান। সার্বিক তত্ত্বাবধানে আছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

এই উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ের ছাদ বারান্দায় আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সুরের ধারার চেয়ারম্যান জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ইউনিলিভারের হেড অব পারসোনাল কেয়ার নাফিস আনোয়ার। উপস্থাপনা করেন মৌসুমী বড়ুয়া।

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘সুরের ধারা চ্যানেল আইয়ের একটি পরিবার।’ এবারের আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বছর বিশেষ ভাবে গুরুত্ব পাচ্ছে নিরাপত্তার বিষয়টি। আমি বলব, দর্শকরা নির্ভয়ে এবার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।’

Banglabid

নাফিস আনোয়ার বলেন, ‘সানসিল্ক তারুণ্যের ব্র্যান্ড। হাজারও কণ্ঠে বর্ষবরণ সানসিল্কের জন্য বছরের একটি বড় আয়োজন।’

বক্তব্য রেখেছেন সুরের ধারার শিক্ষক আজিজুর রহমান তুহিন। তিনি জানান, পহেলা বৈশাখের আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় একই স্থানে সুরের ধারা চৈত্র সংক্রান্তি উৎসব করবে। এ বছরের বিষয় নির্বাচন করা হয়েছে ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’ আর পহেলা বৈশাখের অনুষ্ঠান সাজানো হয়েছে পঞ্চ কবির গান দিয়ে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ‘বর্ষবিদায় ১৪২৩’ ও ‘বর্ষবরণ ১৪২৪’ আয়োজন। চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান শু​রু হবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায়। চলবে থেকে রাত ১২টা ৫ মিনিট পর্যন্ত। আর বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে শুক্রবার সকাল পৌনে ছয়টায়।

‘বর্ষবিদায় ১৪২৩’ ও ‘বর্ষবরণ ১৪২৪’ আয়োজন দুটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

বর্ষবরণ অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর ও রেজওয়ানা চৌধুরী বন্যা
Reneta

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘হাজারও কণ্ঠে বর্ষবরণ’ সঙ্গীতের এক মহাযজ্ঞ। অর্ধ যুগ ধরে আয়োজিত এই অনুষ্ঠানে বদলায়নি দর্শকদের ভালোবাসা এবং আয়োজকদের আন্তরিকতা। পহেলা বৈশাখে এই একটি মাত্র অনুষ্ঠান, যেখানে সারা দেশ থেকে শিল্পীরা অংশগ্রহণ করেন।’

বর্ষবরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশের বিশিষ্ট রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত এবং আধুনিক গানের শিল্পীরা। থাকছেন আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড এলআরবির পরিবেশনা।

গান ছাড়াও বর্ষবরণ অনুষ্ঠানে থাকবে ফ্যাশন শো এবং দিনব্যাপী নববর্ষের মেলা। থাকবে পিঠা–পুলি, ক্ষুদ্র, কুটির ও লোকজ শিল্প পণ্যের সমাহার। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ঘুড়ি ফেডারেশনের উদ্যোগে ‘ঘুড়ি উৎসব।’ বর্ষবরণ উৎসব চলবে দুপুর ১২টা পর্যন্ত।

ছবি : সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গি রিপনের সঙ্গে পরিবারের শেষ সাক্ষাত

পরবর্তী

বৈশাখ রাঙানো হবে আলপনায়

পরবর্তী
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক ও অতিথিরা

বৈশাখ রাঙানো হবে আলপনায়

বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান নিয়ে হাইকোর্টের রুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT