চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাকালুকির সৌন্দর্য্য রক্ষায় বদ্ধপরিকর সরকার

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৮:৪৮ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৫
পরিবেশ
A A

সিলেট, মৌলভিবাজার ও হবিগঞ্জ জেলার নদ-নদী-হাওড়-বাওড়, বিভিন্ন প্রজাতির পশুপাখি বাংলাদেশের এক অমুল্য সৌন্দর্য্য। অপরূপ ওই সৌন্দর্য্য রক্ষায় বদ্ধপরিকর সরকার।

সিলেট ও মৌলভীবাজারের পাঁচটি উপজেলার প্রায় ২৫ হাজার হেক্টর আয়তনের হাকালুকি বাংলাদেশের সবচেয়ে বড় হাওর। বছরের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপ নেয় হাকালুকি।

এ হাওড়ে শুধু বিলের আয়তনই ৪ হাজার ৪শ হেক্টর। বর্ষাকালে হাওড়ের ২৩৮টি বিল ও ১০টি নদী একিভূত হয়ে ১৮ হাজার হেক্টর এলাকা রুপ নেয় সাগরের মত বিশাল জলাশয়ে। হাওরে ৫২৬ প্রজাতির উদ্ভিদ, ১১২ প্রজাতির অতিথি পাখি ও ৩০৫ প্রজাতির দেশীয় পাখি, ১৪১ প্রজাতির বন্যপ্রাণী ও ১০৭ প্রজাতির মাছ দেখা যায়।হাওড়ের আশপাশের দু’লক্ষাধিক মানুষের জীবিকার অন্যতম মাধ্যম এ হাওড়।

একজন জেলে বলেন, এখানে প্রচুর মাছ আছে। এখানে মাছ ধরেই আমার ৯ জনের সংসার চলে। প্রতিকূল অবস্থা থেকে হাওড় রক্ষায় গাছ লাগানো থেকে শুরু করে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার।

হাকালুকি হাওড়ের ইকো সিস্টেম ম্যানেজমেন্ট অফিসার নাজিম হোসেন শেখ বলেন, আমরা পরিবেশ অধিদফতরের অধীনে নয়টি বিলকে খনন করে অভয়আশ্রম হিসেবে প্রতিস্থাপন করেছি।

ক্লাইমেট রেজিলেন্ট এন্ড ইকো সিস্টেম প্রজেক্টের রিজিওনাল কো-অর্ডিনেটর মাযহারুল ইসলাম জাহাঙ্গীর বলেন, অভয়আশ্রম প্রতিস্থাপনের কারণেই মাছ নির্বিঘ্নে চলাচল করতে পারতেছে এবং মাছের প্রজনন বাড়ছে।

Reneta

মাছ ধরার বিকল্প হিসেবে কৃষিকাজে উৎসাহ দিতে হাওড় অঞ্চলের মানুষের সেচ কাজের সুবিধায় সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে। হাওড় রক্ষায় সরকারী উদ্যোগে হাওড়পারের ২৮টি গ্রামে ২৮টি গ্রাম সংরক্ষণ দল করা হয়েছে।

পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক একে এম রফিকুল ইসলাম বলেন, বিল এবং খালের পানি জমি চাষের জন্য ব্যবহার করলে মৎস্য সম্পদসহ জীব বৈচিত্রের জন্য ক্ষতি হয়। সরকারে নবায়ণযোগ্য শক্তি ব্যবহার নীতির আলোকে আমরা সৌর শক্তি চালিত তিন সেচ প্রকল্প হাকালুকি হাওড়ে স্থাপন করেছি।

হাকালুকি হাওর পরিবেশ বান্ধব পর্যটন উন্নয়নের একটি সম্ভাবনাময় ক্ষেত্র। হাওড়ের মাঝখানে সুউচ্চ ওয়াচ টাওয়ারে দাড়িয়ে একপলকে উপভোগ করা যায় হাকালুকির প্রাকৃতিক সৌন্দর্য্য। অপরূপ সৌন্দর্য্যরে এ পরিবেশ ভূমিকা রাখছে পুরো পৃথিবীর জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পারমাণবিক চুক্তি স্বাক্ষর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় ইকনকে চাকরি করতে হবে না: শিক্ষামন্ত্রী

জুলাই ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন: একজনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT