চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওড়ের প্রকৃতি ও মানুষের ছবি

তানভীর আশিক তানভীর আশিক
১২:৫৫ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৬
পরিবেশ
A A

প্রাচীন মিশরের মানুষ বছরকে তিনটি ঋতুতে ভাগ করেছিলো। আখেত, পেরেত ও শেমু। আখেত ছিলো বন্যার ঋতু। নীলনদ উপচে পানি তলিয়ে দিতো চাষের জমি, বসতি। তারপর একদিন পানি নেমে যেতো। তখন সেই ঋতুকে বলা হতো পেরেত। পেরেত ফসল রোপনের ঋতু। বন্যার পর পলি জমা মাটিতে রোপন করা হতো ফসল। আর শেষ ঋতু শেমু ছিলো ফসল কাটার।

ষড়ঋতুর বাংলাদেশে হাওড় অঞ্চলেও তিন ঋতুর প্রভাব লক্ষ্য করা যায়। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোণার কিছু অঞ্চল জুড়ে বাংলাদেশের হাওড় অঞ্চল। এইসব হাওড় অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোরম, ঠিক তেমনই কঠিন মানুষের জীবন যাপন যুদ্ধ।

এপ্রিল মাসে পাহাড়ি ঢল থেকে হাওড়ের পানি চলে আসে। ডুবে যায় চাষের জমি। হাওড়ের মানুষজন মূলত হাটিতে (এক ধরণের উঁচু ভূমি) বসবাস করে। এক একটা হাটিতে ত্রিশ-চল্লিশটা পরিবার দলা বেঁধে থাকে। মানুষজন আগে থেকেই মাটি কেটে ভিটেগুলো উঁচু করে রাখে যেন পানিতে ডুবে না যায়। আর বাঁশ ও বিলের নলখাগড়া দিয়ে শক্ত করে বাঁধ তৈরি করে তীব্র ঢেউ বা আফাল থেকে ভিটেটাকে রক্ষা করতে। 


এক হাটি থেকে আর হাটিতে নৌকা ছাড়া যাওয়ার কোন উপায় নেই। হাটিগুলো তখন এক একটা ছোট ছোট দ্বীপ। 

হাওড় অঞ্চলে প্রচুর মাছ পাওয়া যায়। যাদের নৌকা ও জাল আছে, তারা এই মিঠাপানির মাছ মারতে পারে। কেউ কেউ অন্যের জাল ও নৌকায় মাছ ধরতে শ্রম বিক্রি করে। 

জেলেরা মাছ ধরে নিয়ে আসে আড়তে। আড়ত থেকে মাছ চলে যায় শহরে-শহরে। জেলেরা খুব একটা দর পায় না মাছের। এখানেও লাভবান মধ্যস্বত্বভোগীরা। 

চারদিকে পানি আর পানি। শিশুদের সাবধানে রাখা হয়। যেন পানিতে ভেসে না যায়। তবে হাওড়ের শিশুরা খুব ছোট থেকেই শিখে যায় পানির সাথে লড়াই করে বেঁচে থাকা।

সাত-আট মাস পানিবন্দী জীবনে বৈচিত্র আনতে নানা উৎসবের চেষ্টা চলে এই সময়ে। কলের নৌকা সাজিয়ে মাইক বাজাতে বাজাতে বিয়ে-শাদির অনুষ্ঠান চোখে পড়ে খুব। 

পানিবন্দী থাকার এই সময়ে নানা রকম গানবাজনা ও নাটকের আয়োজন করে কিছুটা বিনোদন।  

নীল আকাশ, সাদা সাদা মেঘ দেখে বোঝা যায় শরৎকাল। তখনো মানুষ পানিবন্দী। যতদূর চোখ যায় আকাশের রঙ মেখে নীল জলরাশি।

হাওড় অঞ্চলে হেমন্ত বলে কোন ঋতুর দেখা মেলে না। অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরে পানিতে টান ধরে।

পানি নেমে গেলে মানুষজনের মাঝে চাঞ্চল্য দেখা দেয়। জমি তৈরি করতে হবে। ফলাতে হবে ফসল। শিশুদের মধ্যেও দেখা যায় দীঘল মাটির স্পর্শ পাওয়ার আনন্দ। 

আদিগন্ত জলরাশি। মন কেমন করা সময়। সময় যেন আর কাটতে চায় না। 

হাওড় অঞ্চলের মানুষগুলো বিরুপ প্রকৃতি আর দারিদ্রতার সাথে যুদ্ধ করে টিকে আছে। আজকের সূর্য অস্ত গেলেও পরদিন সম্ভাবনা আর আশা নিয়ে অপেক্ষা করে নতুন সূর্যের।

ট্যাগ: হাওর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে হিলারি

পরবর্তী

এভাবে নায়িকা হয়ে যাবো ভাবিনি: বুবলি

পরবর্তী

এভাবে নায়িকা হয়ে যাবো ভাবিনি: বুবলি

টেলিভিশনের জন্য আরও লাইসেন্স দেয়া হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT