চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভাবে নায়িকা হয়ে যাবো ভাবিনি: বুবলি

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
১:০২ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৬
বিনোদন
A A

কয়েক মাস আগে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয়েছে চিত্রনায়িকা শবনম বুবলির। অভিষেক
হওয়ার পর ‘বসগিরি’ ও ‘শুটার’ সিনেমা নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন বুবলি।
অবশ্য ছবি দুটিতেই নায়ক হিসেবে পেয়েছেন কিং খান শাকিব খানকে।

আসন্ন ঈদুল আজহায় ছবি দুটি মুক্তি পেতে যাচ্ছে। তার মতে, দেশের চলচ্চিত্র ইতিহাসে এটা রীতিমতো রেকর্ড। উচ্ছ্বসিত বুবলি চ্যানেল আই অনলাইনকে জানালেন তার অভিষেক হওয়া সিনেমার খুটিনাটি অনেক অজানা কথা।

চ্যানেল আই অনলাইন: ‘বসগিরি’ সিনেমার শুটিং শেষ অভিজ্ঞতা নিয়ে বলুন?
শবনম বুবলি: অভিজ্ঞতা দারুণ। প্রথম শুটিং থেকে শুরু করে শেষদিন পর্যন্ত অভিজ্ঞতা ভালো ছিল। তবে সবচেয়ে ভালো ছিল থাইল্যান্ডে গানের শুটিং’র সে সময়টুকু। ‘বসগিরি’ সিনেমায় চারটি গানের শুটিং হয়েছে থাইল্যান্ডে। ভিন্ন লোকেশনে এবং দারুণ কোরিগ্রাফিতে নির্মাণ করা হয়েছে গানগুলো। ভীষণ উপভোগ করেছি গানগুলোর শুটিং’এ।
চ্যানেল আই অনলাইন: চারটি গান বলিউড কোরিগ্রাফারের, কেমন ছিল কাজ?
শবনম বুবলি: এই প্রথম ঢালিউডের কোনো ছবিতে বলিউডের কোনো নামকরা কোরিগ্রাফার কাজ করেছে। যৌথ প্রযোজনায়  ছবিতে কাজ হলেও যৌথ প্রযোজনা ছাড়া এটাই প্রথম। সালমান খানের সঙ্গে কাজ কোরিগ্রাফার আদিল শেখের পুরো টিম কাজ করেছে ‘বসগিরি’র’ চারটি গানে।

তাদের সঙ্গে কাজ করতে বেশ ভালো লেগেছে। চারটি গান ভিন্ন আাঙ্গিকে সাজানো হয়েছে। একটি গানে আমি এবং শাকিব খান প্রচুর ড্যান্স করেছি। আরেকটি গান সাজানো হয়েছে কমেডি ধাঁচে।
চ্যানেল আই অনলাইন: নাচের জন্য আলাদা প্রশিক্ষণ নিতে হয়েছে?
শবনম বুবলি: নাচের জন্য আমাকে আলাদা কোনো প্রশিক্ষণ নিতে হয়নি। কারণ ছোটবেলায় আমি নাচ শিখতাম। বিশ্ববিদ্যালয় পড়াশুনা ব্যস্ত ছিলাম, অন্যদিকে আমার কর্মক্ষেত্র ছিল একদম আলাদা তাই নাচটি আর তেমন ভাবে করা হয়নি। তবে ‘বসগিরি’ গানের শুটিং’র আগে কোরিগ্রাফার আদিল শেখের কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রুমিং করেছিলাম। কিন্তু কোনোরকম প্রশিক্ষণ নিতে হয়নি।
চ্যালেন আই অনলাইন: আদিল শেখ আপনার ড্যান্সে তৃপ্ত ছিলেন?
শবনম বুবলি: আমি যেহেতু একদম নতুন সেকারণে প্রথমে ওনি বেশ চিন্তায় ছিলেন। পরিচালক রনি ভাইয়ের সঙ্গে কথা বলেন আমি তার সঙ্গে কাজ করতে পারব কিনা রনি ভাইও তেমন কোনো আশ্বাস দিতে পারেনি কারণ আমার তো অন্য কোনো কাজ তাদের দেখাতে পারেনি।

কিন্তু আমার প্রতি তার বিশ্বাস ছিল। পরে যখন আদিল শেখ আমার সঙ্গে কাজ করলেন তখন তিনি রীতিমত অবাক হয়েছেন। আমার প্রচুর প্রশংসা করলেন। বললেন প্রথম কাজে আমি এতো ভালো করব ওনি তা ভাবেননি। বাদ বাকিটা দর্শক বলবেন।
চ্যানেল আই অনলাইন: সুপারস্টার শাকিব খানের সঙ্গে তাদের কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
শবনম বুবলি: সুপারস্টার শাকিব খানের সঙ্গে তাদের অভিজ্ঞতা ভীষণ ভালো। গানের সবধরনে পোশাক ভারত থেকে এনেছিলেন আদিল শেখ। শাকিব খান এমনেই খুব ভালো নাচ করে। তার সঙ্গে পুরো টিম কাজ করতে পছন্দ করেছে। এবং পুরো কাজ শেষে তারা আমাদের বললেন বাংলাদেশে প্রচুর ট্যালেন্ট রয়েছে।
চালেন আই অনলাইন: অভিষেক হওয়ার পরই দু’টো ছবি ঈদে মুক্তি পাচ্ছে ব্যাপারটি কেমন লাগছে?
শবনম বুবলি: এক কথায় ওয়াও। ডেবিট হওয়ার পর শাকিব ভাইয়ের মতো নায়কের বিপরীতে আমার দুটি ছবি এ ঈদে মুক্তি পাচ্ছে। এটা কল্পনাও করিনি। আর কোনো নায়িকার বেলায় এমন হয়েছে কি-না জানি না। তাই আমি খুব আনন্দিত। এটা আমার ক্যারিয়ারের অনেক বড় প্রাপ্তি।
চ্যানেল আই অনলাইন: একসঙ্গে দু’টো ছবি মুক্তিতে কোনো দুশ্চিন্তা কাজ করছে?
শবনম বুবলি: একসঙ্গে ছবিগুলো মুক্তি পাওয়াতে যেমন আনন্দ লাগছে তেমনি চিন্তাও বাড়ছে। দর্শক কোনটি রেখে কোনটি গ্রহণ করবে তা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। তবে আমি মনে করি দুটি ছবি দু’রকমের। একটির সঙ্গে অপরটির কোনো মিল নেই।

দর্শকরা খুব আগ্রহ নিয়ে ছবি দুটি দেখবে। তারপরও কোনটি উনিশ বা বিশ হবে। কারণ আমি ছবিগুলো নিয়ে প্রচুর খেটেছি। দর্শকরাই আমার শ্রম সার্থক করবে।
চ্যানেল আই অনলাইন: ছবিগুলো নিয়ে কিছু বলুন?
শবনম বুবলি: শামীম আহামেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবিতে আমি বুবলি নামেই অভিনয় করেছি। আমার চরিত্রটি চিকিৎসকের। ছবিতে চমক রাখার জন্য ‘বুবলি’ শিরোনামের একটি গান রাখা হয়েছে। এ এই গানটি কিন্তু শাকিব ভাইয়ের আইডিয়া। তার পরামর্শেই গানটি তৈরি করা হয়েছে।

Reneta

অন্যদিকে রাজু চৌধুরীর ‘শুটার’ ছবিতে আমার চরিত্রের নাম লাবণ্য। প্রেম-সংঘাত নিয়ে এগিয়েছে এর গল্প। আমার মতে, ‘বসগিরি’ ও ‘শুটার’ আলাদা মেজাজের। কমেডি, রোম্যান্স, মারামারি সবই থাকছে এগুলোতে। এক কথায় বড় আয়োজনের দুটি ছবিতে কাজ করতে পেরে খুশি।
চ্যানেল অন অনলাইন: শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
শবনম বুবলি: ক্যারিয়ারে প্রথম নায়ক শাকিব খান। তিনি বেশ ভালো একজন অভিনেতা। সহশিল্পী হিসেবে অতুলনীয়। তবে ‘বসগিরি’ ছবির নাচনির্ভর গান নিয়ে সবাই বেশ চিন্তিত ছিলেন। কারণ আমার নাচ কেমন হবে এটাই ভাবছিলেন তারা। যাহোক ভারতীয় কোরিওগ্রাফারের সঙ্গে মহড়া করা হলো। শুটিংয়ে বেশ ভালো করলাম।

শাকিব ভাই বললেন, বুবলি, তুমি তো বেশ ভালো নাচ করো!’ আমার জন্য এর চেয়ে ভালো মূল্যায়ন আর কী হতে পারে!
চ্যানেল আই অনলাইন: আগের কর্মক্ষেত্র মিস করেন?
শবনম বুবলি: সংবাদ উপস্থাপিকা হওয়ার পর এই কর্মক্ষেত্রকে ভীষণ ভালোবাসতাম। তবে এভাবে নায়িকা হয়ে যাবো ভাবেনি। আগের কর্মক্ষেত্র এটি ভীষণ মিস করি তবে এই বলে নতুন কর্মক্ষেত্রকে ভালোবাসি না; তা কিন্তু না । বর্তমানে আমি যে কাজটি করছি মনোযোগ দিতে করতে চাই এবং ভালোবেসে করতে চাই।
চ্যানেল আই অনলাইন: সামনে নতুন ছবির পরিকল্পনা আছে?
শবনম বুবলি: হাতে দু’ তিনটে ছবির পরিকল্পনা আছে। কথাবার্তা হচ্ছে। তবে প্রথম থেকেই আমি বলেছি ভেবেচিন্তে কাজ করব। ভালো গল্প ভালো চরিত্র পেলেই সিনেমা করব।
চ্যানেল আই অনলাইন: সময় দেয়ার জন্য ধন্যবাদ
শবনম বুবলি: চ্যানেল আই এবং চ্যানেল আই অনলাইনকে অসংখ্য ধন্যবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়িকাশবনম বুবলি
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT