চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওরে একদিনে এত মৃত্যু!

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৪৫ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের পর্যটন স্পটগুলো পুরোপুরি না খুললেও হাওর অঞ্চলে বেশ কিছুদিন ধরেই দুর্ঘটনার খবর আসছে। বুধবার যে খবর পাওয়া গেল, তা মর্মান্তিক। হাওরে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে ১৭ জন মারা গেছেন।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, নেত্রকোনার মদন উপজেলায় উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকাডুবিতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও চারজন। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে মদনের উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন ঘুরতে মিনি কক্সবাজার উচিতপুরে আসে। পরে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

একসঙ্গে এত প্রাণ ঝড়ে যাওয়া মর্মান্তিক। আর সেটা যদি নিজেদের অসচেতনতার কারণে হয়, তবে তা পীড়াদায়ক। করোনা পরিস্থিতিতে সেখানে নজরদারি আরও বাড়াতে হবে বলে আমরা মনে করি।

এর আগে গত মাসে কিশোরগঞ্জের হাওর এলাকায় একাধিক দুর্ঘটনায় পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিকলী ও বাজিতপুর উপজেলার হাওর পর্যটন এলাকায় সাঁতার কাটতে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বাজিতপুরের হাওরে নৌ-দুর্ঘটনায় অপর এক পর্যটকের সলিল সমাধি হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতিতে সীমিত পরিসরে সবকিছু চলছে। বিশ্বের সব দেশে পর্যটন স্পটগুলো এখনও বেশিরভাগই বন্ধ। সেখানে হাওর এলাকায় ঘুরতে গিয়ে এমন দুর্ঘটনা অনাকাঙ্খিত। এছাড়া সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানাও দুঃখজনক। এসব বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নজরদারি বাড়াতে হবে। সবাইকে সচেতন হতে হবে। নয়তো এমন দুর্ঘটনা আরও বাড়বে বলেই আমাদের শঙ্কা। একইসঙ্গে হাওরে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়হাওর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুলাইতে সড়ক-রেল-নৌ দুর্ঘটনায় নিহত ৩৮৭

পরবর্তী

আগস্ট মাসে নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান নানকের

পরবর্তী

আগস্ট মাসে নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান নানকের

হত্যা মামলার পর টেকনাফের ওসি প্রত্যাহার

সর্বশেষ

জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT