চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাই ট্রাম্প, মসজিদে আপনাকে আমন্ত্রণ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে স্কটল্যান্ড সফরের সময় একটি মসজিদ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে দেশটির মুসলমানরা। তারা ট্রাম্পকে মুসলমানদের ধর্ম বিশ্বাস সম্পর্কে জানারও আহ্বান জানিয়েছে।

ট্রাম্পকে আমন্ত্রণের ব্যাপারে এডিনবরা কেন্দ্রীয় মসজিদের ইমাম ইয়াহা ব্যারি বলেছেন, ট্রাম্প যে কট্টরপন্থী নন সেটা মসজিদ পরিদর্শনের আমন্ত্রণ রক্ষা করে মুসলমান সম্প্রদায়ের সামনে তুলে ধরতে পারেন।

ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর ভাষা ছিল এমন, ‘হাই ডোনাল্ড, আমরা মুসলমান, আমাদের মসজিদে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি কি এখনো পশ্চিমা নাগরিকদের জন্য মুসলমানদের হুমকি মনে করেন?’

Banglabid

স্কটিশ মুসলমানদের আমন্ত্রণ রক্ষা করে ডোনাল্ড ট্রাম্প মসজিদ পরিদর্শন
করবেন কি না সে ব্যাপারে ট্রাম্প অর্গানাইজেশন এখনো কিছু জানায়নি।

তবে স্কটিশ লিবারেল ডেমোক্র্যাট নেতা উইলি রেনি বলেছেন, ‘মুসলমানদের সঙ্গে আমাদের কী ধরনের সম্পর্ক রয়েছে তা তার দেখা উচিত।’

ফ্রান্স ও ক্যালিফোর্নিয়ায় জঙ্গি হামলার পর মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষটা আর গোপন রাখতে পারেননি ট্রাম্প। স্কটিশ মায়ের সন্তান ট্রাম্প এ কারণে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ অস্থায়ীভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন।

Reneta

তার এই মন্তব্যে ব্রিটেনে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার মন্তব্যকে ‘বিভেদজনক’, ‘বোকামি’ এবং ‘ভুল’ অভিহিত করেন।

আগামী ২৪ জুন ট্রাম্পের স্কটল্যান্ড সফরের সময় ক্যামেরন এবং স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন তার সঙ্গে সাক্ষাত না করার সিদ্ধান্ত নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদের দক্ষিণ মেরুতে রোভার ‘জিন্নাহ-১’ পাঠাবে পাকিস্তান

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন: এনডিটিভি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
ছবি: দক্ষিণ সুদানের প্রতিরক্ষা বাহিনী প্রধানের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT