হাইকোর্টের তলবে রোববার আদালত হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সাতক্ষীরার সিআইডি পুলিশের পরিদর্শক মেসবাহ উদ্দীন। আদালত তার বিষয়ে পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন আইনজীবী উজ্জ্বল হোসেন।
কোনো মামলা ছাড়াই এক ব্যক্তিকে সিআইডি অফিসে হাজির হওয়ার নোটিশ দেওয়ায় গত ২৪ অক্টোবর মেসবাহ উদ্দীনকে তলব করেন হাইকোর্ট।
৫ নভেম্বর তাকে স্বশরীরে আদালতে হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
সিআইডি থেকে নোটিশ পাওয়া আব্দুস সামাদ গাজি হাইকোর্টে রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট উজ্জ্বল হোসেন।






