হাইকোর্টের তলবে রোববার আদালত হাজির হয়েছেন সাতক্ষীরার সিআইডি পুলিশ পরিদর্শক মেসবাহ উদ্দীন। তার বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে।
কোনো মামলা ছাড়াই এক ব্যক্তিকে সিআইডি অফিসে হাজির হওয়ার নোটিশ দেওয়ায় গত ২৪ অক্টোবর সিআইডি পুলিশ পরিদর্শক মেসবাহ উদ্দীনকে তলব করেন হাইকোর্ট।
৫ নভেম্বর তাকে স্বশরীরে আদালতে হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ ফেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
সিআইডি থেকে নোটিস প্রাপ্ত আব্দুস সামাদ গাজি হাইকোর্টে রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট উজ্জ্বল হোসেন।







