আদালত

হাইকোর্টের আদেশ বহাল থাকায় সিলেটের মেয়র পদে ফিরছেন আরিফুল

অনুচ্ছেদ

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ বিষয়ে ‘নো অর্ডার’ আদেশ দেন।

আজকের এই আদেশের ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।  এর ফলে মেয়র পদে ফিরতে আরিফুল হক চৌধুরীর আর কোনো বাধা রইলো না।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর  আরিফুল হকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন।

২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আরিফুল হক।

এরপর হাইকোর্ট সরকারের বরখাস্ত আদেশ স্থগিত করেন। পরে হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

বিষয়:মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…