চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হল মালিকরা একজোট, বড় পর্দায় আসছে না সুশান্তের শেষ ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২০
বিনোদন
A A

করোনায় বিপর্যস্ত হয়েছে শোবিজ। নতুন ছবি তৈরি করা হয়নি মার্চের পর থেকে। সিনেমা হল বন্ধ ছিল দীর্ঘ দিন। তাই অনেক প্রযোজকই তাদের সিনেমা মুক্তি দিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে। তবে বিষয়টি ভালো নজরে দেখেননি সিনেমা চেইনের মালিকরা। এবার তারা একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিনেমাগুলো তারা থিয়েটারে মুক্তি দেবেন না।

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। সুশান্ত ভক্তরা মনে প্রাণে চাইছিলেন ছবিটি যেন হলে মুক্তি পায়। কিন্তু হল মালিকদের সিদ্ধান্তের কারণে বড় পর্দায় দেখা যাবে না সুশান্তের শেষ ছবি।

শুধু এটি নয়, ওটিটিতে মুক্তির তালিকায় আরও আছে শকুন্তলা দেবী, গুঞ্জন সাক্সেনা, সাদাক টু, গুলাবো সিতাবো এবং খুদা হাফিজ। এগুলো মুক্তি পাবে না পিবিআর, সিনেপোলিস, ইনক্স এবং কার্নিভালের কোন থিয়েটারে।

গত সপ্তাহে ভারতের সিনেমা হল খুলে দেয়ার ঘোষণা এসেছে। তবে করোনার প্রকোপ বেশি থাকায় কিছু রাজ্যে সিনেমা হল আরও কিছুদিন বন্ধ থাকবে। আনলক ৫.০তে বলা হয়েছে ধারণ ক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে ১৫ অক্টোবর থেকে খোলা যাবে সিনেমা হল। মানতে হবে স্বাস্থ্যবিধি।

জানা গেছে, ‘তানহাজি-দ্য আনসাং ওয়ারিয়র’, ‘থাপ্পড়’, ‘মালাং’, ‘শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান’, ‘ওয়ার’ এবং ‘কেদারানাথ’ হতে যাচ্ছে দীর্ঘ মুক্তির পর হলে মুক্তি পাওয়া প্রথম পাঁচ সিনেমা। বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থিয়েটারদিল বেচারালিড বিনোদনসাদাক টুসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের জন্য নতুন চ্যালেঞ্জ, কে এই হামজা?

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত

জুলাই ৭, ২০২৬

শয্যা বাড়ালেই সুস্থতা বাড়ে না

জুলাই ৭, ২০২৬

সিটিটিসি-এটিইউর নতুন নাম ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’

জুলাই ৭, ২০২৬

স্বল্পমূল্যে আইফোন-ল্যাপটপের প্রলোভন, ৩১ লাখ টাকা আত্মসাৎ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT