চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলে গিয়ে ‘গহীন বালুচর’ দেখতে বললেন তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

‘ঢাকা অ্যাটাক’-এর বদৌলতে দেশীয় সিনেমায় যেনো কিছুটা বসন্তই নেমে এসেছে! ৬ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি দেখতে সিনেমা হলগুলোতে ভিড় করছে মানুষ। দর্শক চাপ সামলাতে সিনেপ্লেক্সগুলোতে হলরুম ও শো পর্যন্ত বাড়ানো হচ্ছে। ছবিটির ব্যবসায়িক সাফল্যে অনুপ্রাণিত আসছে সপ্তাহে মুক্তির প্রতীক্ষায় থাকা ছবি ‘গহীন বালুচর’-এর নির্মাতা বদরুল আনাম সৌদ। শুধু নির্মাতাই নন, ঢাকা অ্যাটাকের জোয়ারে হলে গিয়ে দর্শকদের ‘গহীন বালুচর’ দেখার আহ্বান জানালেন দেশীয় তারকারাও।

হলে গিয়ে দর্শকদের ‘গহীন বালুচর’ দেখার অনুরোধ করেছেন দেশের জনপ্রিয় ক্রিকেটা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থেকে শুরু করে দেশীয় ছোট ও বড় পর্দার মানুষেরাও। এরইমধ্যে ‘গহীন বালুচর’-এর ফেসবুক পেইজ থেকে তারকাদের প্রমোশনাল ভিডিও দেখা যাচ্ছে। যেখানে তারা সব শ্রেণির দর্শকদের ‘গহীন বালুচর’ দেখার অনুরোধ জানিয়েছেন।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ‘গহীন বালুচর’-এর প্রমোশনাল ভিডিও বার্তায় জানান, তিনি এই চলচ্চিত্রের ট্রেলার দেখেছেন এবং মুক্তির পরপরই সিনেমাটি দেখতে তিনি অত্যন্ত আগ্রহী। সেই সাথে দর্শকদেরও ছবিটি দেখার আহ্বান জানান তিনি।

শুক্রবার ‘গহীন বালুচর’কে জানানো আরেকটি ভিডিওবার্তা প্রকাশ পায় অভিনেতা ও উপস্থাপক সাজু খাদেম-এর। বহু নাটকের সফল নির্মাতা বদরুল আনাম সৌদ চলচ্চিত্রেও সমান সফল হবেন বলে আশা রাখেন সাজু।

‘বালুচরের আড্ডা’ শীর্ষক ভিডিও বার্তা সিরিজে আরও শুভেচ্ছা জানিয়েছেন সিনেমাটির ‘ভালবাসায় বুক ভাসাইয়া’ গানের শিল্পী বাপ্পা মজুমদার।

এই চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তফা। স্বামী সৌদের পরিচালনায় চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তার অন্য আরেকটি বার্তায়।

Reneta

গহীন বালুচর-এর ফেসবুক পেইজে প্রমোশনাল ভিডিওবার্তায় শুভেচ্ছাদাতাদের মধ্যে আরও আছেন এর শিল্প নির্দেশক উত্তম গুহ, অভিনেতা ও পরিচালক তৌকির আহমেদ, চিত্রনায়িকা পূর্ণিমা, শর্মী মালা, সংগীত শিল্পী সাব্বির, ঐশি, অভিনেত্রী বন্যা মির্জা প্রমুখ।

বদরুল আনাম সৌদ কাহিনী ও চিত্রনাট্য নিয়ে তারই পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’-এর প্রযোজনায় আছে সাতকাহন ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল। সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া।

গহীন বালুচরের মাধ্যমে গহীন বালুচরে ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভীর ও জান্নাতুন নূর মুনের। এছাড়া এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন ও রুনা খান। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২০ অক্টোবর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গহীন বালুচরঢাকা অ্যাটাকপূর্ণিমাবদরুল আনাম সৌদসাকিব আল হাসানসুবর্ণা মুস্তফা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT